চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রসফায়ারের শঙ্কার মুখে বিএনপির নেতা-কর্মীরা

চকোর মালিথা চকোর মালিথা
৮:৪৬ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০১৫
রাজনীতি
A A

আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে দেশে বেসামাল অবস্থা তৈরি হয়েছে দাবি করে বিএনপি অভিযোগ করেছে, পরিস্থিতি সামাল দিতে ক্রস ফায়ার দিয়ে আতঙ্ক তৈরি করছে সরকার। সরকারি দলের দু’একজনের পর বিএনপি নেতা-কর্মীদের ক্রসফায়ারে দেয়া হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দলটি।

একই দিনে ছাত্রলীগের ২ নেতা ক্রসফায়ারে নিহত হওয়ার পর সারাদেশে ওই বিষয়টি আলোচনায় ছিলো। বিএনপির নিয়মিত সংবাদ সম্মেলনেও সমালোচনা করা হয় ক্রসফায়ারের।

বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন সংবাদ সম্মেলনে বলেন, দেশে হঠাৎ করে আবার ক্রসফায়ার শুরু হয়েছে। এখন সরকারের লোকজন মারা যাচ্ছে। ছাত্রলীগ বলেছে এটা মানা যায় না, মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন অ্যাকশন শুরু। এটা বলার মধ্য দিয়ে মন্ত্রী স্বীকার করে নিয়েছেন সরকার ক্রসফায়ার করছেন। এক্সটা জুডিশিয়াল কিলিং এটা আইন সম্মত নয়। এটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। আমাদেরকে নিন্দাও করতে হবে। যখন বিএনপির কর্মীদের ক্রসফায়ারে নেয়া হয় তখন যদি ব্যারিস্টার তাপস সাহেব বলতেন, ‘এটা মানা যায় না’ তাহলে আমরা সাধুবাদ জানাতে পারতাম।

ক্রসফায়ার কোনো সমাধান নয় বলে মন্তব্য করে আসাদুজ্জামান রিপন বলেন, সরকার পরিস্থিতি সামাল দিতে পারছেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতি বেসামাল হয়ে পড়েছে এটা ক্রসফায়ার দিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করতে চান। আমরা আশঙ্কা করছি যে দুই একটা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী মেরে বিএনপি কর্মীদের মারা হবে। সুতরাং সকল ক্রস ফায়ারকে আমরা নিন্দা জানাই। আমরা সরকারকে বলতে চাই ক্রসফায়ার কোনো সমাধান না, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করুন।

বিএনপির অভিযোগ, বিচারের বাণী নিভৃতে নয়, এখন প্রকাশ্যেই কাঁদছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোর হত্যাক্রসফায়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের গোল্ডেন বল বুটের দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে আছেন এমবাপ্পেও

জুলাই ১৭, ২০২৬
Ukraine vs Russia concept flags on wall with crack. Ukraine Russia war crisis, economy, political conflict, relationship concept

রাশিয়া-ইউক্রেনে নতুন করে হামলা, শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ

জুলাই ১৭, ২০২৬

অল্প বৃষ্টিতেই তেজগাঁওয়ের শাহীনবাগে জলাবদ্ধতা, বাড়ছে জনদুর্ভোগ

জুলাই ১৭, ২০২৬

জীবনযাত্রা ও মানসিক চাপে বাড়ছে ভার্টিগোর ঝুঁকি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বব্যাংকের নামে ঋণের প্রলোভন, তারেক রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT