চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারে প্রথমবার শো রুম উদ্বোধন, কারণ জানালেন বুবলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২১
বিনোদন
A A

সিনেমায় পাঁচ বছরের ক্যারিয়ার। তবে কখনোই তাকে কোনো শো রুমের উদ্বোধনে দেখা যায়নি। এবারই প্রথম কোনো শো রুম উদ্বোধনে দেখা গেল তাকে। বলছি চিত্রনায়িকা শবনম বুবলীর কথা।

এই নায়িকার হাত ধরে যাত্রা শুরু করলো আনুশী’স মেকওভার এন্ড বিউটি সেলুন নামে অভিজাত এক বিউটি সেলুন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গ্রিনরোডের বিটিআই সেনট্রাল গার্ডেনের তৃতীয় তলায় বিউটি সেলুনটির দ্বিতীয় শাখা উদ্বোধন করেন বুবলী।

এসময় আরও উপস্থিত ছিলেন চিত্র প্রযোজক টপি খান, আনুশী’স মেকওভার এন্ড বিউটি সেলুনের কর্ণধার আফরোজা লাকীসহ অনেকে।

কেন তিনি শো রুম উদ্বোধনে তার কারণও জানালেন। বললেন, এর আগে একাধিক শো রুম উদ্বোধনের আমন্ত্রণ পেলেও ব্যাটে-বলে টাইমিং না হওয়ায় উপস্থিত থাকতে পারেননি।

কিন্তু বুবলীর প্রথম সিনেমা ‘বগসিরি’র প্রযোজক টপি খান যখন আমন্ত্রণ জানালেন, তখন আর না করতে পারেননি শাকিব খানের বিপরীতে সুপারহিরো, পাসওয়ার্ড, বীর সিনেমাগুলোতে অভিনয় করে আলোচনায় আসা নায়িকা বুবলী।

তিনি বলেন, টপি ভাই যখন আমাকে আমন্ত্রণ করলেন আর না করতে পারিনি। আমার প্রথম সিনেমা বসগিরি’র প্রযোজক উনি। শুরুতে একটা টিম হয়ে কাজ করেছিলাম। তখন থেকেই আমাদের ভাই-বোনের মতো আলাদা বন্ডিং তৈরি হয়।

প্রথমবার কোনো শো রুম উদ্বোধনে এলেন বুবলী…
Reneta

বুবলী আরও বলেন, এই বিউটি সেলুনের কর্ণধার একজন নারী উদ্যোক্তা। কোনো নারী যখন স্বাবলম্বী হয়ে ঘরে বাইরে এগিয়ে যান দেখে খুব ভালো লাগে। তার এই প্রচেষ্টা সাধুবাদ জানাই। তার সাফল্যের ধারা বজায় থাকুক।

আনুশী’স মেকওভার এন্ড বিউটি সেলুনের প্রথম শো রয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। দ্বিতীয় শো রুম চালু হলো ফার্মগেটের আইবিএ হোস্টেল সংলগ্ন গ্রিনরোডে।

কর্ণধার আফরোজা লাকী জানান, নারীদের হেয়ার স্পা, কালার, ব্রাইডাল মেকাপ, পার্টি মেকাপ, ব্লাকস্পট রিমুভ, নেইল কাটিং, মেস্তা রিমুভসহ যাবতীয় সেবা আধুনিকভাবে দেয়া হয় আনুশী’স মেকওভার এন্ড বিউটি সেলুনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিত্রনায়িকাটপি খানবুবলীলিড বিনোদনশবনম বুবলীশাকিব খানশো রুমসেলুন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT