চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্যারিয়ার শেষ’ মনে করে খেলেছিলেন বাটলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

হারলে প্রথম কোপটা তার উপরেই পড়বে, জানতেন জস বাটলার। বেয়ারস্টোর মতো উইকেটকিপার-ব্যাটসম্যান জায়গা পাচ্ছেন না, সেখানে পর্যাপ্ত সুযোগের পরও ব্যাটিং-কিপিংয়ে নামের প্রতি সুবিচার করতে না পারায় ভয়টা মনে ছিলই। পাকিস্তানের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টে যদি হেরে বসে ইংল্যান্ড, তাকেই তো বলির পাঠা হতে হবে। বাটলার তাই ধরে নিয়েছিলেন এটাই শেষ ম্যাচ।

সুযোগ কাজে লাগিয়ে অবশ্য নায়কের কাতারে বাটলার। ২৭৭ রানের লক্ষ্যে দল যখন ১১৭ রানে ৫ উইকেট হারিয়ে শঙ্কায়, ক্রিস ওকসকে নিয়ে পাল্টা জবাব দিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান। দুজনের ১৩৯ রানের জুটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড পেয়েছে ৩ উইকেটের দারুণ এক জয়। ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলেছেন বাটলার। ম্যাচসেরা ওকস দিয়েছেন অপরাজিত ৮৪ রান।

এই টেস্টের আগে বেশ সমালোচনা হয়েছে বাটলারের ব্যাটিং-কিপিং নিয়ে। ওল্ড ট্রাফোর্ডে শুরু করেছিলেন ৩১.৬৩ ব্যাটিং গড় নিয়ে। উইকেট কিপিংয়ের মান ছিল নাজেহাল অবস্থায়। প্রথম ইনিংসে তিনটি সুযোগ নষ্ট করেছেন, যার দুটি আবার পাকিস্তানের সেঞ্চুরিয়ান শান মাসুদের। ক্যাচ-স্ট্যাম্পিং মিলিয়ে মাসুদকে আউট করতে পারলে ফিফটিও পান না এ ওপেনার। বাটলারের কল্যাণে ফিফটির আগে দুবার জীবন পাওয়া মাসুদ থেমেছেন ১৫৬ রানের ইনিংস খেলে।

বাটলার বুঝতে পারছিলেন ভালো করতে না পারলে এটাই হয়ে যেতে পারে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে বলেছেন নিজের মনের ভয়ের কথাটা।

‘যদি সুযোগগুলো কাজে লাগাতে পারতাম, তাহলে এই টেস্ট আরও দুই ঘণ্টা আগে আমরা জিততে পারতাম। জানতাম আমি মোটেও ভালো করছি না। কিছু সুযোগ নষ্ট করেছি, এই পর্যায়ে এসে এসব ভুলের জন্য আপনাকে মূল্য দিতে হবেই, তা যত রানই করুন না কেনো।’

‘অবশ্যই এই ভাবনা এসেছে যে এবার রান করতে না পারলে সম্ভবত এটাই হবে আমার শেষ ম্যাচ। এসব ব্যাপার মাথায় ছিল। তবে মাঠে নেমে চেষ্টা করতে হয় সেই ভাবনাগুলো চাপা দিয়ে খেলায় মনোযোগ দিতে এবং পরিস্থিতি অনুযায়ী খেলতে। সন্তুষ্ট যে সেটি এখানে করতে পেরেছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওকসবাটলারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT