চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাম্প ছেড়েছেন জাতীয় দলের ফুটবলাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ পূর্বাহ্ণ ১৪, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে বাংলাদেশ ফুটবল দলের বিশ্বকাপ বাছাইয়ের খেলা। সেজন্য অনুশীলন পর্ব স্থগিত হওয়ায় গাজীপুরের ক্যাম্প ছেড়েছেন জাতীয় দলের খেলোয়াড়রা। বাড়ন্ত স্বাস্থ্যঝুঁকির কারণে পুরো এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই চলতি বছরে আর মাঠে না নেয়ার সিদ্ধান্ত বুধবার জানায় ফিফা।

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের প্রাথমিক বাছাইয়ের জন্য গত শুক্রবার থেকে অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছিল বাফুফে। গাজীপুরে হচ্ছিল ক্যাম্প। খেলা ছিল অক্টোবরে। ৮ অক্টোবর সিলেটে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ছিল বাংলাদেশের।

চলতি বছর যখন আর খেলা হচ্ছেই না, তখন ক্যাম্প স্থগিত করা ছাড়া উপায়ও ছিল না বাফুফের। স্থগিতের সিদ্ধান্ত আসার পর দ্রুততম সময়ে ক্যাম্প ছেড়েছেন জাতীয় দলের সদস্যরা। ফিরে ফুটবলাররা সবাই আইসোলেশনে থাকবেন, এমন সিদ্ধান্ত দিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।

আসছে অক্টোবর-নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলের জন্য ব্যস্ত সূচি ছিল এশিয়ার। বিশ্বকাপ-এশিয়ান কাপের বাছাইয়ে আরও ৪টি ম্যাচ বাকি বাংলাদেশের। গত মার্চ-জুনে যেগুলো খেলার কথা ছিল। অন্যদের মতো বাংলাদেশও মাঠে নামতে পারেনি করোনা মহামারীর কারণে।

আফগানিস্তান ছাড়াও বাংলাদেশের আরও দুটি ম্যাচ আছে ঘরের মাটিতে। ভারত ও ওমানের বিপক্ষে নভেম্বরে খেলার কথা ছিল। বাকি ম্যাচটির প্রতিপক্ষ কাতার, দোহায় অক্টোবরে হওয়ার সূচি ছিল যেটির। বাছাইয়ে ‘ই’ গ্রুপে ৪ ম্যাচ খেলে ১ পয়েন্টে তলানিতে পড়ে আছে বাংলাদেশ। আগামী বছর নতুন সূচিতে হবে খেলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ জাতীয় ফুটবল দলবাংলাদেশ ফুটবল ফেডারেশনবিশ্বকাপ বাছাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মিশর লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই অনেক এগিয়ে: মামুন জোয়ার্দ্দার

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যতদিন হুমকি চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT