এর আগে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ করেছেন। আর এখন করছেন শ্রদ্ধা কাপুর। এবার সেই কাজে চুক্তিবদ্ধ হলেন বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
বাংলাদেশে ভিট এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর নির্বাচিত হয়েছেন শিশির। এক আয়োজনে অ্যাম্বাসাডর হওয়ার চুক্তিপত্রে সই করেন শিশির।
পরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি সবাইকে জানান শিশির।
ভিটএর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এখন কাজ করছেন আরেক বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বাংলাদেশে এর আগে ভিট এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন ঝুমুর।







