জোয়াও সুজাকে ৬-৩ ৬-৪ ৬-৩ সেটে হারিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। সেখানে তার সঙ্গে দেখা হতে পারত দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের। কিন্তু পরের ম্যাচে তিনি হেরে গেছেন জন মিলম্যানের কাছে।
দুইবারের চ্যাম্পিয়ন জোকোভিচ প্রথম দুই সেট জিতলেও দ্বিতীয় সেটের শেষ দিকে এবং তৃতীয় সেটের শুরুতে কিছুটা বিপাকে পড়েন। কিন্তু মাথা ঠাণ্ডা রেখে ঠিকই জয় ছিনিয়ে আনেন।
৩১ বছর বয়সী এই তারকা তৃতীয় সেটে শারীরিকভাবেও কিছুটা সমস্যায় পড়েন। চিকিৎসা নিতে কোর্টের বাইরে যেতে হয়।
পর্তুগালের জোয়াও সুজার বিপক্ষে কখনো হারেননি জোকোভিচ। ৬৮ নম্বরে থাকা সুজা প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের চতুর্থ রাউন্ডে ওঠেন।

২০০৬ সাল থেকে ইউএস ওপেন খেলছেন জোকোভিচ। সেই থেকে প্রতিবারই কোয়ার্টার ফাইনাল খেলছেন তিনি।
২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরারকে অস্ট্রেলিয়ার জন মিলম্যান হারিয়ে দিয়েছেন ৩-৬ ৭-৫ ৭-৬ (৯-৭) ৭-৬ (৭-৩) সেটে।
শীর্ষ দশে থাকা কোনো খেলোয়াড়ের বিপক্ষে মিলম্যানের এটি প্রথম জয়। গ্র্যান্ড স্লামের ম্যাচে ফেদেরারকে হারানো দ্বিতীয় অস্ট্রেলিয়ান তিনি। এর আগে ১৯৯৯ সালে প্যাট র্যাফটের তাকে হারিয়েছিলেন।









