চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির রেকর্ড ভেঙে চলেছেন বাবর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৬ অপরাহ্ণ ২৬, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অনেকেই বিরাট কোহলির সঙ্গে তার তুলনা করেন। তুলনাটা যে বাড়াবাড়ি নয় সেটি প্রমাণ করে চলেছেন বাবর আজম। ভারত অধিনায়ককে পেছনে ঠেলে ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেছেন পাকিস্তান তারকা। আগে দ্রুততম এক হাজার, দুহাজারেও কোহলিকে পেছনে ফেলেছেন বাবর।

বুধবার বার্মিংহামে বিশ্বকাপে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। ম্যাচে দারুণ এক হাফসেঞ্চুরি করার পথে তিন হাজারি ক্লাবে নাম লেখান বাবর।

৬৮তম ইনিংসে তিন হাজার রান পূর্ণ করলেন বাবর। এই মাইলফলকে পৌঁছাতে কোহলিকে খেলতে হয়েছিল ৭৫ ইনিংস। মাত্র ৫৭ ইনিংসে তিন হাজার ছুঁয়ে বিশ্বরেকর্ড দখলে রেখেছেন হাশিম আমলা।

মজার ব্যাপার হল- এক হাজার এবং ২ হাজার রানের রেকর্ডও কোহলির চেয়ে কম ইনিংস খেলে নিজের নামের পাশে রেখেছেন বাবর। এক হাজারি ক্লাব ছুঁতে বাবরের ২১ এবং কোহলির লেগেছে ২৪ ইনিংস। সেখানে কোহলির (৫৩ ইনিংস) চেয়ে কমে দুই হাজার রান করেছেন পাকিস্তানের ড্যাশিং ক্রিকেটার বাবর (৪৫ ইনিংস)।

পাকিস্তানের তিন নম্বর পজিশনের নির্ভরতার প্রতীক বাবর তিন হাজার রান পূর্ণ করার পথে ৯টি সেঞ্চুরি এবং ১৪টি হাফসেঞ্চুরি করেছেন। গড়টাও ঈর্ষণীয়- ৫১.৭২।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিপাকিস্তানবাবরবিশ্বকাপ-২০১৯ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬

সীমান্তে কাঁটাতারের বেড়া: নিরাপত্তাই অগ্রাধিকার, বললেন রণধীর জয়সোয়াল

মে ১৩, ২০২৬

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফলভাবে রিং স্থাপন

মে ১৩, ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ১৩, ২০২৬

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT