চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের পরীক্ষা নিতে পারবেন রশিদরা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ২২, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

একদিকে উড়তে থাকা ভারত। অন্যদিকে নড়বড়ে আফগানিস্তান। বিশ্বকাপের বিপরীত মেরুতে থাকা দুই দল মুখোমুখি হবে কয়েকঘণ্টা পরই। টানা তিন জয়ে সুবিধাজনক অবস্থানে থাকা ভারতের লক্ষ্য বড় জয় দিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়া। সেখানে হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আফগানিস্তানের লক্ষ্য টুর্নামেন্টের প্রথম জয়।

বিশ্বকাপের দ্বাদশ আসরে চার ম্যাচের তিনটিতে জিতেছে ভারত। অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। করতে হয় পয়েন্ট ভাগাভাগি। আর টানা পাঁচ ম্যাচে হেরে বিদায় নিশ্চিত আফগানিস্তানের।

আফগান ম্যাচের পর ভারতের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মতো কঠিন প্রতিপক্ষের সামনে পরীক্ষা দিতে হবে টিম ইন্ডিয়াকে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারে বিরাট কোহলির দল।

গত বছর এশিয়া কাপে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছিল আফগানিস্তান। ২০১৫ বিশ্বকাপে খেলেছিল আইসিসির সহযোগী সদস্য দেশ হিসেবে। এবার পূর্ণ সদস্য হিসেবে অংশ নিলেও যাচ্ছেতাই পারফরম্যান্স আফগানদের। হতাশাজনক পারফরম্যান্স পেছনে ফেলে সম্মানজনক কিছু করতে মরিয়া রশিদ-নবিরা।

আন্তর্জাতিক ওয়ানডেতে এখন পর্যন্ত মাত্র দুবার মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। ভারতের এক জয়ের বিপরীতে একটি ম্যাচ হয়েছে ‘টাই’।

আফগানিস্তানকে অনুপ্রেরণা যোগাচ্ছে গত বছরের এশিয়া কাপের ফলাফল। সেবার আগে ব্যাটিংয়ে নেমে ২৫২ রান করেছিল তারা। জবাবে ব্যাটিংয়ে নেমে সমান ২৫২ রানেই গুটিয়ে যায় ভারত। তবে এশিয়া কাপে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি না থাকলেও এবার সামনে থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

Reneta

আফগানিস্তান ম্যাচের আগে ‘নির্ভার’ ভারতীয় দল। টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানরা দারুণ ছন্দে আছেন। বোলাররাও আছেন দুর্দান্ত ফর্মে।

সেখানে আফগানিস্তানকে ভাবাচ্ছে টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ফর্মহীনতা। ব্যর্থতা ঝেরে ভারতের বিপক্ষে যদি তারা রানের দেখা পান, তবে বোলাররা সেটিকে পুঁজি করে লড়াই উপহার দিতে পারেন।

টিম নিউজ
ভারতীয় দলে একটি পরিবর্তন নিশ্চিত। ইনজুরিতে পড়া ভুবনেশ্বর কুমারের জায়গায় মোহাম্মদ সামি একাদশে ঢুকবেন। তবে আফগানিস্তান অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে।

সম্ভাব্য একাদশ
ভারত: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, বিজয় শঙ্কর, এমএস ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সামি ও জাসপ্রিত বুমরাহ।

আফগানিস্তান: নুর আলি জাদরান, গুলবাদিন নায়েন, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, রশিদ খান, ইকরাম আলি খিল, আফতাব আলম, দৌলত জাদরান ও মুজিব-উর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯ভারত-আফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের বেতন কেলেঙ্কারি: ১০ ভুয়া কর্মচারীর নামে ৬.৪১ কোটি টাকা আত্মসাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT