চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিকে বিশ্রাম নিতে বলছেন শাস্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ন ২০, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

দুঃসময় পিছু ছাড়ছে না বিরাট কোহলির। ভারতের সব ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে ভারমুক্ত থাকতে অধিনায়কত্ব করছেন না আইপিএলে বেঙ্গালুরুরও। কিন্তু রানখরা কাটছেই না। লক্ষ্ণৌর বিপক্ষে সবশেষ ম্যাচে গোল্ডেন ডাকে ফিরেছেন। রানখরা আর অবসাদ কাটাতে কোহলিকে তাই কিছু সময় ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ রবি শাস্ত্রীর।

প্রায় আড়াই বছর কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই। সময়ের অন্যতম সেরা ব্যাটার যেন হারিয়ে খুঁজছেন নিজেকে। ইনিংস বড় করতে পারছেন না। বিরাটকে তাই বিশ্রামের পরামর্শ জাতীয় দলের সাবেক গুরু শাস্ত্রীর।

‘যখন কোচ ছিলাম, প্রথম কথাটি বিরাটকে বলেছিলাম- ছেলেদের প্রতি সহানুভূতি দেখাতে হবে। বলপ্রয়োগ করলে অনেকেই জায়গা হারাবে। তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং নিজের সেরাটা দিতে হবে।’

‘কোহলিকে অতিরিক্ত ব্যবহার করা হয়েছে। এখানকার কারও যদি বিশ্রামের প্রয়োজন হয়ে, সেটা কোহলিরই। দুমাস হোক কিংবা দেড়মাস। ইংল্যান্ড সিরিজের আগে হোক বা পড়ে, তার বিরতি দরকার। আরও ৬-৭ বছর খেলতে পারে সে, মাথা কাজ করলে আপনি তাকে হারাতে চাইবেন না।’

শাস্ত্রীর কথায় সহমত ইংলিশদের সাবেক ব্যাটার কেভিন পিটারসেনও, ‘শাস্ত্রী শতভাগ সঠিক। কোহলিকে বিয়ে থেকে বাচ্চা হওয়া পর্যন্ত ব্যক্তিগত জীবনের সবকিছু মিডিয়ায় সামলাতে হয়েছে। দেখা হলে তাকে বলবো ছয় মাসের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করুন এবং নিজে নিজেই উজ্জীবিত হন।’

চলতি আইপিএলে এপর্যন্ত ৪০-ঊর্ধ্ব দুটি ইনিংস খেলেছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতক পেয়েছেন, তবুও সমালোচনার মুখে পড়তে হচ্ছে দীর্ঘ সময় শতক পাচ্ছেন না বলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২২ আইপিএলআরসিবিকোহলিপিটারসনভারতলিড স্পোর্টসশাস্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় ঘণ্টার ব্যবধানে দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম

মার্চ ২৮, ২০২৬

জনপ্রিয় কোরিয়ান অভিনেতার মরদেহ উদ্ধার, কী হয়েছিলো?

মার্চ ২৮, ২০২৬

দেশের বিভিন্ন তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

মার্চ ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদের ‘সাউন্ড সিস্টেম বিভ্রাট’ তদন্তে কমিটি গঠন

মার্চ ২৮, ২০২৬

ভালো বাসা থেকে ভালোবাসা: হাফিজের জবানিতে দিলারার সঙ্গে বিয়ে পর্ব

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT