চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোপার আগে নেইমারের চোট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ পূর্বাহ্ণ ২৯, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকার জন্য প্রথম অনুশীলন সেশনেই খারাপ অভিজ্ঞতার মুখোমুখি ব্রাজিল। হাঁটুর চোটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন দলের প্রধান তারকা নেইমার!

রিও ডে জেনিরোর বাইরে গ্রাঞ্জা কোমারিতে মঙ্গলবার অনুশীলন শুরু করেছে ব্রাজিল। অনুশীলনের শুরুর কিছুক্ষণ পরই একাধিকবার হাঁটু ধরে বসে থাকতে দেখা যায় নেইমারকে। একসময় তিনি দলের চিকিৎসক রদ্রিগো লাসমারের সঙ্গে বেরিয়ে আসেন মাঠের বাইরেও।

চলতি বছরের শুরুতে ক্লাব ফুটবলে পিএসজির হয়ে খেলার সময় চোটে পড়েছিলেন নেইমার। ব্যথা পান ডান মেটাটারসাল হাড়ে। গত বছর ঠিক এই জায়গাতেই চোট পেয়েছিলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

চোট কাটিয়ে এপ্রিলের ২৭ তারিখ মাঠে ফেরেন নেইমার। পিএসজির হয়ে খেলেছেন চারটি ম্যাচ। কাতার ও হন্ডুরাসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার আগে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ব্রাজিলিয়ান তারকা, এমনটাই আশা করেছিলেন দলের ফিজিও ফাবিও মাহসেরেদিয়েন। কিন্তু বাস্তবে ঘটল তার উল্টোটাই।

নেইমারের চোট নিয়ে সর্তক অবস্থায় আছে দেশটির ফুটবল ফেডারেশন। পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে।

জাতীয় কিংবা ক্লাব ফুটবল- দুই জায়গায় এখন বেশ খারাপ সময় কাটাচ্ছেন নেইমার। রেফারিকে গালি দেয়ায় চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ হয়েছেন তিন ম্যাচে। লিগ কাপ ফাইনালে দর্শককে ঘুষি মেরে লিগ ওয়ানে নিষিদ্ধ হয়েছেন সমান সংখ্যক ম্যাচে। আগেভাগে দেশে ফিরেও শুনেছেন দুঃসংবাদ। সতীর্থ দানি আলভেজের কাছে হারিয়েছেন অধিনায়কত্ব! এবার চোট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা আমেরিকা-২০১৯নেইমারব্রাজিল ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬

ট্রাম্পকে হত্যার ইরানি পরিকল্পনার গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইসরায়েল

জুলাই ১০, ২০২৬

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT