চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো সংগঠনের সাথে আমাদের বিরোধ নাই: সানি

মিতুল আহমেদ মিতুল আহমেদ
৩:৫৬ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

‘চলচ্চিত্র ফোরাম যারা করছেন তারা সবাই কাজের সঙ্গে আছে। আপনার কাছে আমার রিকুয়েস্ট, কোনো সংগঠনের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমি নিজেও শিল্পী সমিতির একজন মেম্বার। শিল্পী সমিতি বলেন, পরিচালক সমিতি বলেন কিংবা প্রযোজক সমিতি বলেন সবাই আমরা একসঙ্গে মিলে আপনার মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিতে চাই।’

সদ্য বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএফডিসি)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন আমির হোসেন। নতুন এমডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে সোমবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে উদ্দেশ্যে করে এভাবেই কথাগুলো বলছিলেন চিত্রনায়ক ও চলচ্চিত্র ফোরামের সদস্য ওমর সানি।

এফডিসির নতুন এমডি আমির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানাতে সোমবার দুপুরে এমডির কার্যালয়ে আসেন সদ্য গঠিত চলচ্চিত্র ফোরাম নামের সংগঠনের নেতারা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন দিলু, সহ-সভাপতি নাদের চৌধুরী, মোহাম্মদ হোসেন, কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল, সাংগঠনিক সম্পাদক এম ডি ইকবাল, সদস্য জাজের কর্ণধার আব্দুল আজিজ এবং চিত্রনায়ক ওমর সানি।

শুভেচ্ছা বক্তব্যে চিত্রনায়ক ওমর সানি নতুন এমডিকে উদ্দেশ্য করে আরো বলেন, গত ত্রিশ বছরে আমি এফডিসিতে অনেক এমডিকে দেখেছি, কিন্তু আমরা চাই আপনি এখন থেকে এই এফডিসির ক্যাপ্টেন। আপনার মাধ্যমে আমরা সবাই আলোকিত হতে চাই। আপনার পাশে আমরা থাকতে চাই। আর আমাদের মধ্যে কিছু মুষ্টিমেয় মানুষ যারা চলচ্চিত্রকে ধ্বংসের খেলায় মত্ত তাদেরকেও চিন্হিত করতে হবে। আপনার মাধ্যমেই আমরা সেটা করতে চাই। আজকে চলচ্চিত্রের যে অবস্থান তা থেকে উন্নয়নের পথে নিয়ে যেতে চাই।

ওমর সানির এমন বক্তব্যের পর এফডিসির নতুন এমডি সবাইকে নিয়ে বাংলা চলচ্চিত্রের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এবং ভবিষ্যতে সব ধরনের কাজে সবার পরামর্শ নিয়ে কাজ করবেন বলেও জানান।

ছবি: তানভীর আশিক

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল আজিজএমডিওমর সানিনাদের চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT