চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি টাকার কাবিন ও চাচ্চুর সিক্যুয়াল করছেন ডিপজল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২১
বিনোদন
A A

মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনায় ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’। দুটি ছবি ছিল সুপারহিট। এফ আই মানিকের পরিচালনায় এ দুই ছবি দিয়ে শাকিব খান ও অপু বিশ্বাস জুটি হিসেবে জনপ্রিয়তা পান। পরে ৬০টির বেশি ছবিতে জুটি হয়ে অভিনয় করেন। বিশেষ করে চাচ্চু দিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছিলেন দীঘি।

বলা যায়, ছবি দুটি তখনকার চলচ্চিত্রের মোড় ঘুড়িয়ে দেয়। ১৫ বছর পর কোটি টাকার কাবিন ও চাচ্চু ছবি দুটি সিক্যুয়াল নির্মিত হতে যাচ্ছে। খবর নিশ্চিত করেছেন ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান অমি-বনি কথাচিত্রের কর্ণধার মনোয়ার হোসেন ডিপজল।

বুধবার তিনি তার ফ্যান পেজে লেখেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই ছবি দুটির সিক্যুয়াল নির্মাণ শুরু করবেন।

জনপ্রিয় এই অভিনেতা জানান তিনি ৪টি ছবির কাজ করবেন। বলেন, ৪ টি ছবির মধ্যে প্রথম দুটি ছবি হচ্ছে ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’র সিক্যুয়াল আর বাকি দুটি ছবির নাম এখনও ঠিক হয়নি। ৪টা ছবিতেই থাকবে নতুন নায়ক-নায়িকা।

ডিপজল বলেন, সিনেমার দুঃসময়ে কোটি টাকার কাবিন ও চাচ্চু সিনেমা দুটি চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অশ্লীল যুগের অবসান ঘটাতে ভূমিকা রাখে। তাই আমার ধারাবাহিক সিনেমা নির্মাণের পরিকল্পনায় সিনেমা দুটির সিক্যুয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছি। সবাই দোয়া করবেন পাশে থাকবেন।

তবে এবার পরিচালক বদল করবেন ডিপজল। এফ আই মানিকের বদলে মনতাজুর রহমান আকবর পাচ্ছেন সিক্যুয়াল নির্মাণের দায়িত্ব। গল্প লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। পরিচালক আকবর বলেন, ‘লকডাউন উঠে গেলেই আমরা শুটিংয়ে যাব। তখন শিল্পী ও কলাকুশলী সম্পর্কে জানাব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসএফআই মানিককোটি টাকার কাবিনচলচ্চিত্রচাচ্চুডিপজলমনতাজুর রহমান আকবরলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT