চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার: জাবিতে পতাকা মিছিলে ছাত্রলীগের বাধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৮
শিক্ষা
A A
জাবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি এবং কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের উপর হামলা-মামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ঘোষিত পতাকা মিছিল করতে দেয়নি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিল শুরুর প্রস্তুতির সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক শাকিল উজ্জামানকে গ্রন্থাগারের সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। পরে তাকে হলে আটকে রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পতাকা মিছিল হওয়ার কথা ছিলো। সকাল দশটা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল প্রতিহত করতে সেখানে অবস্থান নেয়। বেলা ১১টার দিকে শাকিল উজ্জামান জাতীয় পতাকা হাতে গ্রন্থাগারের সামনে উপস্থিত হন। তিনি গ্রন্থাগারের দুই তলায় সাধারণ ছাত্রদের মিছিলে অংশ নিতে আহ্বান জানাতে যান।

এসময় ছাত্রলীগের সহ-সভাপতি মামনুর রশিদের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সেখানে যান। তারা শাকিল উজ্জামানকে টেনে-হিঁচড়ে গ্রন্থাগার থেকে বের করেন।  শাকিল উজ্জামানের হাতে থাকা জাতীয় পতাকা কেড়ে নেওয়া হয়। আন্দোলনের সঙ্গে যুক্ত রাজিব আহমেদকে চড়-থাপ্পড় দেয় ছাত্রলীগের এক নেতা। সাংবাদিকদেরকে ছবি তুলতে নিষেধ করা হয়।

পরে ছাত্রলীগের দুইজন কর্মী শাকিল উজ্জামানকে টেনে মওলানা ভাসানী হলে নিয়ে যায়। তাকে হল থেকে আর বের হতে দেয়নি ছাত্রলীগ।

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ বলেন, শাকিল উজ্জামানকে টেনে-হিচড়ে নিয়ে যাওয়ার সময় তার পায়ে আঘাত করা হয়।  প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদেরকে এসময় আক্রমণাত্বকভাবে কথা বলা হয়েছে।

Reneta

ঘটনার সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন। তিনি বলেন, শাকিল উজ্জামানের সাথে গল্প করতে ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়ে যাচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বলেছি সাধারণ ছাত্রদের গায়ে যেন তারা হাত না তোলে।

শাখা ছাত্রলীগের সহসভাপতি মামনুর রশিদ বলেন, আমরা আন্দোলন করতে নিষেধ করেছিলাম। তারপরও তারা আন্দোলন করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলো। তাই আমরা মিছিল করতে দেয়নি।

শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, আমরা আগেই খবর পেয়েছিলাম মিছিলে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা অংশ নেবে। তাই এই মিছিল করতে দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। একজন ছাত্রকে ছাত্রলীগের নেতাকর্মীরা সরিয়ে দিয়েছে। এছাড়া তেমন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনজাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT