চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১২:৩০ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

সম্প্রতি দেশের একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের পর কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেছেন, ‘এই আন্দোলনে যেই জড়িত হোক, যেমন কুকুর তেমন মুগুর।’

সোমবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিআরটিএর ভ্রাম্যমান আদালত কার্যক্রম পরিদর্ষন শেষে তিনি এ কথা বলেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে: সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আন্দোলনে নেতৃত্ব দেওয়া চার জনের একজন শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং অপর তিন জন ছাত্রলীগে অনুপ্রবেশকারী।

বিএনপি আবারও যে নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের ঘোষণা দিয়েছে তার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: বিএনপির রঙিন খোয়াব পাতালে উবে গেছে। তারা শুধু খোয়াবই দেখবে; আন্দোলন আর হবে না। আন্দোলনের আওয়াজ দিয়ে লাভ হবে না। মানুষ এখন নির্বাচনমুখী।

তিনি বলেন: এরই মধ্যে সেমিফাইনাল খেলা শুরু হয়েছে। সামনে আরও পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন রয়েছে। এরপরই জাতীয় নির্বাচন। ফাইনাল খেলতে প্রস্তুত হওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

এসময় বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের জোট সংক্রান্ত মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন: এরশাদ সাহেব জাতীয় পার্টির চেয়ারম্যান। কে কতো আসন পাবে সেটা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এটা প্রকাশ্যে না বলাই ভালো। আর কতো গুলো মন্ত্রণালয়! এর জন্য তো আগে নির্বাচনে জয় লাভ করতে হবে। তারপর না নয় কে ক’টি মন্ত্রণালয় পাবে সে বিষয়ে আলোচনা করা যাবে।

Reneta

তাহলে কি আগামী জাতীয় নির্বাচনে আবারও জাতীয় পার্টির সঙ্গে জোট বাধবে আওয়ামী লীগ? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন: জোট হবে কি হবে না, সেটা তো এখনই বলা যায় না। নির্বাচনের আগে আলাপ আলোচনা হবে, তারপর আমরা চিন্তা করবো কার সঙ্গে জোট করা যাবে।

তবে, নির্বাচিত হতে পারবে না এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না বলে জানান কাদের।

এসময় তিনি রাজধানীর পরিবহন ব্যবস্থার চালচিত্র পরিদর্শন করেন। বলেন, আমাদের যে অর্জন তার সঙ্গে আমাদের পরিবহণ ব্যবস্থা অসামঞ্জস্য। এই জীর্ণ গাড়িগুলো আমাদের রিজার্ভ-জিডিপির সঙ্গে যায় না। বিদেশীরা দেশে এলে আমাদের লজ্জা্য় পড়তে হয়। এ বিষয়ে পরিবহন মালিকদের দৃষ্টি আকর্ষণ করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

চলমান মোবাইল কোর্টে মোট ৪০টি মোটরযানের উপর মামলা দায়ের করে ভ্রাম্যমান আদালত এবং ৭২ হাজার নগদ টাকা আদায় করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরকোটা সংস্কার আন্দোলনলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

এপ্রিল ২৪, ২০২৬

শুক্রবার রাতে ইসলামাবাদ যেতে পারে আরাঘচির নেতৃত্ব ইরানি প্রতিনিধিদল

এপ্রিল ২৪, ২০২৬

সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার: ২জন গ্রেফতার

এপ্রিল ২৪, ২০২৬

শুক্রবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT