চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন হলো মারজুকের ‘মাই নেম ইজ জনি’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১৩, জুন ২০১৯
বিনোদন
A A

৬৫০ টাকার জন্য জনিকে অপমান করে ম্যানেজার বাদল। প্রেমিকা তুলতুলির সামনেই। তারপর চলে যায় তুলতুলিও। অসহায় জনি মানিব্যাগ না নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য নিজেই নিজের চুল ছিঁড়ে। ব্যবসায়ি জনি রাগী স্বভাবের। মনে মনে বলে, মাই নেম ইজ জনি! প্রতিশোধ সে নিবেই।

সেই দিনই জনি চলে যায় গ্রামে। চাচাতো ভাই বাদশা মিয়াকে দায়িত্ব দেয় ৬/৭ জন মোটা মানুষ সংগ্রহ করতে। একেক জনের ওজন যেনো তিন মনের বেশি হয়। মোটাদের ফ্রিতে ঢাকা শহর ঘোরানো হবে। আর জন প্রতি দেয়া হবে তিন হাজার টাকা!

বাদশা মিয়া করিতকর্মা মানুষ। গ্রাম খুঁজে খুঁজে নিয়ে আসে গায়েন টুক্কা সওদাগর, কৃষক বদু মিয়া,গৃহিনী ময়নার মা, বাবুর্চি কালা চান, সেতারা ভাবি, কটকটি বিক্রেতা জামাল, আর বোটকা দেলুকে। তারপর বাড়ির উঠানে কাঠের লাকড়ি মাপার দাড়িপাল্লা ফিট করে বাদশা মিয়া। জনির সামনে একে একে সবাইকে মাপা হয় দাড়ি পাল্লায় বসিয়ে। দাড়ি পাল্লার দড়ি ছিড়ে দুই বার। বোটকা দেলু, ময়নার মা খুশি হয় নিজেদের ওজন বুঝাতে পেরে!

অবশেষে সাত জন মোটা আর বাদশা মিয়াকে নিয়ে জনি রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। ব্যবসায়ী ঘাড় ত্যাড়া জনির মনের ভেতর তখনও প্রতিশোধের আগুন! প্রেমিকা তুলতুলিকে ফোন করে জানায় সাত জন মোটা বাহিনী নিয়ে ঢাকার পথে সে। তুলতুলি জানতে চায়, সাতজন মোটা বাহিনী নিয়ে কী করবে? গোঁয়ার জনি উত্তরে বলে, প্রতিশোধ নিবো, মাই নেম ইজ জনি!

এই রকম একটি চিত্রকল্পের মাধ্যমে দেখা যায় বদরাগী ব্যবসায়ী জনিকে। আর সেই গল্পই এবার পর্দায় তুলে আনছেন নাট্যকার-নির্মাতা হিমু আকরাম।

নাটকের নাম ‘মাই নেম ইজ জনি’। এতে জনি চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল। আর বাদশা চরিত্রে কামাল হোসেন বাবর। বিভিন্ন চরিত্রে আরও আছেন আনন্দ খালিদ, শহীদুন্নবি, নীলা ইসলাম, আনোয়ার হোসেন, মাসুদ রানা মিঠু, বিল্লু,তাসফিয়া।

Reneta

গল্প প্রসঙ্গে মারজুক রাসেল বলেন, এখানে আমি জনি চরিত্রে অভিনয় করেছি। রাগী, একরোখা স্বভাবের। গ্রাম থেকে লাঠিয়াল ভাড়া করা, প্রতিশোধ নেয়া- সব মিলিয়ে চরিত্রটি বেশ মজার। মোট কথা এই নাটকের শেষ দিকে দর্শকরা অন্য একটি গল্প পাবেন। যেটা এভাবে ভাবেননি কখনও।

এদিকে নির্মাতা-নাট্যকার হিমু আকরাম বলেন, সম্পূর্ণ মজার গল্প এটি। অদ্ভুত কিছু চরিত্র নিয়েই এই নাটক। গ্রাম, শহরের সাত জন মোটা আর একজন গোঁয়ার মানুষের গল্প নিয়েই ‘মাই নেম ইজ জনি’।

ঈদের অনুষ্ঠানমালায় চ্যানেল আইয়ে প্রচারের পর এবার নাটকটি এসেছে ইউটিউবে। যেখানে নাটকটি দেখে নিজেদের ভালো লাগার কথা জানাচ্ছেন দর্শক। একজন লিখেছেন, একটু ব্যতিক্রমি নাটকটি এটি। ভালো লাগছে। সাধারণত আমরা প্রেমিক প্রেমিকার সিন দেখতে দেখতে ক্লান্ত! ব্যতিক্রমধর্মী টেলিফিল্ম দেওয়ার জন্য নাটকের কলাকুশলী সবাইকে ধন্যবাদ।

অন্য আরেকজন লিখেছেন, এই প্রথম ঈদের নাটক দেখলাম খুব ভালো লাগলো এই নাটকটা।

আগ্রহীরা দেখে নিতে পারেন ‘মাই নেম ইজ জনি’:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দ খালিদআনোয়ার হোসেনচ্যানেল আইতাসফিয়ানীলা ইসলামবিল্লুমারজুক রাসেলমাসুদ রানা মিঠুলিড বিনোদনশহীদুন্নবি
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT