চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেমন আছেন হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকের পরিচালক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

নাট্য সংস্কৃতির বিরাট অংশ জুড়ে বিরাজমান নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘আজ রবিবার’ নাটক। ১৯৯৫ সালে নির্মিত এই নাটকটি প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ করে যাচ্ছে। হয়তো যুগের পর যুগ এভাবেই মানুষ মনে রাখবে কালের সাক্ষী ‘আজ রবিবার’।

তবে মজার ব্যাপার হচ্ছে, হুমায়ূন আহমেদের অমর সৃষ্টি হিসেবে বিখ্যাত হলেও এই নাটকটির পরিচালক মনির হোসেন জীবন। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে পরিচালক মনির হোসেন জীবন গল্পে গল্পে শোনালেন কীভাবে ‘আজ রবিবার’ পরিচালনার সুযোগ পেয়েছিলেন। জানিয়েছেন অজানা অনেক গল্প।

তবে স্পষ্ট করে মনির হোসেন জীবন জানিয়েছেন, হুমায়ূন আহমেদ কখনও তার নির্মাণে নাক গলাতেন না। একাধিকবার তিনি সংলাপ সংশোধন করেছিলেন। নির্মাতা হিসেবে তার পূর্ণ স্বাধীনতা ছিল। চলুন সেই গল্প শোনা যাক মনির হোসেনের মুখ থেকেই…

১৯৯৩ সালে হুমায়ূন স্যারের সঙ্গে আমার পরিচয়। সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করতাম। স্যারের ‘আগুনের পরশমণি’ সিনেমাতে ভাড়াটে সহকারী পরিচালক ছিলাম। তখন বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজ আন্দোলয় হয়। টিভির লিস্ট করা আর্টিস্ট, প্রযোজকদের নাটক শুধুমাত্র প্রচার হতো। তখন শবনম পারভীন আমাকে প্যাকেজ ফোরাম কমিটিতে যুক্ত করেন। সেই আন্দোলনের সৈনিক আমিও ছিলাম। প্রেসক্লাবের সামনে  রাজপথে স্লোগান দিতাম।

বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক ‘শিল্পী’, পরিচালক ছিলেন মামুনুর রশিদ। সেই নাটকের প্রধান সহকারী ছিলাম। তখন আহমেদ ইউসুফ সাবের স্যার, বরকত উল্লাহ স্যার, মোহন খান স্যার তাদের সঙ্গে কাজ করতাম। তখন হুমায়ূন স্যার নুহাশ চলচ্চিত্রের জন্য ভালো পরিচালক খুঁজছিলেন। তৎকালীন স্বনামধন্য ডিওপি আনোয়ার হোসেন বুলু ভাইয়ের মাধ্যমে হুমায়ূন স্যারের সঙ্গে দেখা করতে বলেন। পরে স্যারের সঙ্গে ‘নক্ষত্রের রাত’ নাটকে প্রথম প্রধান সহকারী হিসেবে কাজ করি।

স্যার আমার উপর খুশী হয়ে ‘আজ রবিবার’ নাটকটি পরিচালনা করতে দিয়েছিলেন। আমি অবাক হয়েছিলাম, কান্না করেছিলাম। ‘আজ রবিবার’ নাটক দিয়েই টিভি মিডিয়াতে পরিচালক হিসেবে আমার আত্মপ্রকাশ। এজন্য আমি স্যারের কাছে আজীবন কৃতজ্ঞ। এতগুলো বছর পরেও আমাকে যারা চেনেন তারা বলেন ‘আজ রবিবার’ নাটকের পরিচালক। তখন খুশীর সীমা থাকে না। স্যার যেভাবে আমাকে ‘আজ রবিবার’ লিখে দিয়েছিলেন আমি চেষ্টা করেছিলাম সেভাবে ফুটিয়ে তোলার।

আমরা সেট বানিয়ে অনেক রাত পর্যন্ত শুটিং করতাম। স্যার মাঝেমাঝে শুটিংয়ে যেতেন। মেকিং নিয়ে স্যার কখনও কিছু বলতেন না। কিন্তু সংলাপ ইমপ্রোভাইস করতে দিতেন। বিভিন্ন জায়গায় উনি আমাকে ‘আজ রবিবার’র পরিচালক বলে পরিচয় করিয়ে দিতেন।

একটা মজার অভিজ্ঞতা জানাই। ‘আজ রবিবার’ অভিনেতা ফারুক আহমেদের প্রথম নাটক। ওই নাটকের একটি দৃশ্যে ফারুক আহমেদ দরজার ছিদ্র দিয়ে তাকাতেন। ছিদ্র দিয়ে দেখার আইডিয়াটা হুমায়ূন স্যারের আইডিয়া। স্যার সেদিন শুটিং দেখছিলেন। স্যার আমাকে বলছিলেন, ফারুককে কি একটা সত্যি সত্যি থাপ্পড় খাওয়ানো যায়? আমি বলি, অবশ্যই যায় স্যার। এভাবে দৃশ্য দুবার ঠিকভাবে হওয়ার পরেও আলী যাকের ভাইকে বলে ফারুক ভাইকে অরিজিনাল থাপ্পড় খাওয়াই। এছাড়া সুজা খন্দকার এয়ার ফোর্সে চাকরী করতেন। তাকে একদিন মেকাপ নিয়ে বসিয়ে রেখেছিলাম। এভাবে স্যার এসে মজা করতেন।

‘আজ রবিবার’ নাটক মানুষ এত পছন্দ করেছে হুমায়ূন স্যারের গল্প ও চিত্রনাট্যের কারণে। আমি হয়তো সেইটা ভালোভাবে উপস্থাপনের চেষ্টা করেছি মাত্র। তাই কাজটি ভালো হওয়ার জন্য বেশী ক্রেডিট হুমায়ূন স্যারকে দিতে চাই। উনি আমাকে দারুণভাবে গাইড করেছিলেন। তবে মেকিংয়ের ব্যাপারে কিছু বলতেন না। সংলাপ নিয়ে সংশোধন করে দিতেন।

Reneta

এখনও ভালো ভালো নাটক হচ্ছে। তবে এতো এতো চ্যানেল, ইউটিউব মানুষ কোনটা রেখে কোনটা দেখবে? তবে হ্যাঁ শিল্প সাহিত্য নির্ভর নাটক কম হচ্ছে। আগে বলা হতো এ নাটক দর্শক দেখবে না, গান মানুষ পছন্দ করবে না। কিন্তু এখন বলে এই নাটক গান পাবলিক খাবেন না। নাটক গান কি খাওয়ার জিনিস? এগুলোতে কষ্ট পাই।

আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি নিরহংকার একজন মিশুক মানুষ। স্বাধীন চলচ্চিত্র নামে নিজস্ব প্রতিষ্ঠান আছে। সেখান থেকে নিয়মিত কাজ করে যাচ্ছি। কয়েক শ প্যাকেজ নাটক টেলিফিল্ম বানিয়েছি। আজ রবিবারের শিল্পীদের সঙ্গে আমার যোগাযোগ আছে। ফারুক, ডাক্তার এজাজ, শামীমা নাজনীন প্রায়ই আমার নাটকে অভিনয় করে। চ্যানেল নাইনে ‘খণ্ডচিত্র’ নামে একটি সিরিয়াল প্রচার হচ্ছে। এছাড়া এসএ টিভিতে ‘বহ্নিশিখা’ নামে আরেকটা সিরিয়াল করতে যাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজ রবিবারপরিচালকপ্রযোজকমনির হোসেন জীবনলিড বিনোদনহুমায়ূনহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রইদ: প্রেম যখন প্রাপ্তির নয়, বরং ধারণ করার

জুন ১০, ২০২৬

চ্যানেল আই কার্যালয়ে উদ্বোধন হয়েছে মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুন ১০, ২০২৬

ফুটবলের আড়ালে ক্ষমতার লড়াইয়ে আমেরিকা-চীন ও উপসাগরীয় শক্তি

জুন ১০, ২০২৬

বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা

জুন ১০, ২০২৬

কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বন্ধ ৩ ইউনিট

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT