চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন সৈয়দ অাশরাফ সাধারণ সম্পাদক নন?

১০:২৭ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৬
রাজনীতি
A A

সৈয়দ আশরাফুল ইসলাম কেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হলেন না? এ প্রশ্ন এখন সকলের। এই প্রশ্নের উত্তর জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অষ্টমবারের মতো দলীয় সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি বলেছেন, ‘আমাদের সৈয়দ আশরাফুল ইসলামকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সে আমার ছোট ভাইয়ের মতো। শহীদ পরিবারের সন্তান হিসেবে সে মন-প্রাণ দিয়ে এই সংগঠনকে ভালোবেসেছে, দেশকে ভালোবেসেছে। আজকে সে নিজে স্বতঃস্ফুর্তভাবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেছে।’

এই বক্তব্যের পর নব নির্বাচিত সভাপতি শেখ হাসিনা সভাপতিমণ্ডলীর ১৫ সদস্যের নাম প্রস্তাব করলে তাতে সমর্থন জানায় কাউন্সিল।

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের বিকেলে আগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ঘোষণা করা হয় নতুন নির্বাহী কমিটি।

নতুন কমিটির সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাবিত হয়। এবং সবাই সেটা সমর্থন করেন। অষ্টম বারের মতো শেখ হাসিনা পুনর্নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতি হিসেবে। কেউ অন্য কোনো নাম প্রস্তাব না করায় তিনি পুনর্নির্বাচিত হন।

২০০৯ সালের ২৪ জুলাই অনুষ্ঠিত কাউন্সিলে প্রথমবার সাধারণ সম্পাদক হন সৈয়দ আশরাফুল ইসলাম। ২০১২ সালের কাউন্সিলে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হন তিনি।

Reneta

আশরাফুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা। তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। বৃহত্তর ময়মনসিংহের ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্য তিন জাতীয় নেতার সাথে তার পিতা সৈয়দ নজরুল ইসলামকে হত্যার করা হয়। পিতার মৃত্যুর পর তিনি যুক্তরাজ্যে চলে যান। লন্ডনে বসবাসের সময় তিনি বাংলা কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে জড়িত হন। সেসময় তিনি লন্ডনস্থ বাংলাদেশ যুবলীগের সদস্য ছিলেন।

১৯৯৬ সালে সৈয়দ আশরাফ দেশে ফিরে আসেন। ওই বছরে জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০ তম জাতীয় সম্মেলন২০তম সম্মেলনআওয়ামী লীগআওয়ামী লীগ সাধারণ সম্পাদকসৈয়দ আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটনের কিপিং বিশ্বমানের: শন টেইট

মে ১৯, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী নাফিস

মে ১৯, ২০২৬

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন

মে ১৯, ২০২৬

বইয়ের নস্টালজিয়ায় ভর করে সিনেমায় ‘মাসুদ রানা’!

মে ১৯, ২০২৬

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT