চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন বিএনপি ছাড়লেন আলী আসগর লবি?

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১২:৩৬ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি, সাক্ষাতকার
A A

২০০১ সাল থেকে ২০০৬ সাল ছিলো বিএনপির জয়জয়কার। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা কালীন তারেক রহমান হয়ে উঠেছিলেন মুকুটহীন সম্রাট। তারেক এর অনুগামীরা ধরাকে সরা জ্ঞান করেছিলো তখন। বহুল আলোচিত ’হাওয়া ভবন’ থেকে তারেক রহমান যাদের নিয়ে রাজত্ব করতেন তাদের অন্যতম একজন ছিলেন আলী আসগর লবি। বিএনপিতে লবির প্রভাব ছিলো অভূতপূর্ব। বিএনপির রাজনীতির আলোচিত এই ব্যক্তি অবশেষে ছেড়ে দিলেন নিজ দল।

লবি একসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হন। বেগম খালেদা জিয়ার খুলনা-২ আসনটিও লবিকে ছেড়ে দিয়েছিলেন, হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান।

আলোচিত এই নেতা কেন বিএনপি ছাড়লেন? চ্যানেল আই অনলাইনকে তিনি জানিয়েছেন নানাকথা।

৭০ বছর বয়সী লবি চ্যানেল আই অনলাইনকে জানালেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন।

লবি বলেন, আমি অসুস্থতার কারণে পদত্যাগ করেছি। আমি তো গত ১০ বছর ধরে কোনো কার্যক্রমে নাই। আপনি কি আমাকে দেখেছেন কোথাও? দেখেননি। আমি অসুস্থতার কারণে কোথাও যেতে পারি না।

২৫ জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলেও জানান লবি।

Reneta

তারেক রহমানের সঙ্গে সুসম্পর্কের বিষয়ে প্রশ্নে লবি বলেন, না ভাই। কাছের মানুষ বলে কোনো কথা নাই। কেউ কারো কাছের মানুষ না। নিজের শরীর আগে বাঁচাবে, তারপরই তো মানুষ কাছের হবে। নিজে বাঁচতে না পারলে কিসের কী? আর কাছের মানুষ হলে দেখছেন না নির্বাচনসহ কোথাও আমি নেই। আসলেই আমার শরীর খুবই খারাপ।

দলের দুর্দিনে এই পদত্যাগকে দল কীভাবে নিচ্ছে, এমন প্রশ্নে তিনি বলেন, আমি তো সুদিনেও ছিলাম না। ২০০১-২০০৬ ছিলাম। এরপর থেকে তো আমি নাই। সেই জন্য দুর্দিন আর সুদিন নিয়ে কী বলবো? তবু আমি খুব কৃতজ্ঞ ম্যাডাম খালেদা জিয়ার প্রতি। তিনি আমাকে ক্রিকেট বোর্ডের সভাপতি ও এমপি বানিয়েছিলেন। নিজের আসন ছেড়ে দিয়েছিলেন।

অন্য কোনো দলে যাবেন নাকি রাজনীতি থেকে সরে যাচ্ছেন, এমন প্রশ্নে তিনি বলেন, না না। আমাকে কে দলে নেবে? আমি কোনো ধরনের রাজনীতির সঙ্গে থাকছি না।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT