চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষ্ণাঙ্গ হত্যাকে ‘যুক্তিযুক্ত’ বললেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রাথমিক তথ্য-প্রমাণ থেকে এটাই মনে হচ্ছে, যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হওয়ার ঘটনা যুক্তিসঙ্গত ছিল।

শহরটিতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত র‌্যালিতে অংশ নেয়ার আগে ফক্স নিউজ চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মিলওয়াকির পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করার পর ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদেরকে সব আইন মেনে চলতে হবে। নইলে আমাদের দেশ টিকে থাকতে পারবে না।’

উইসকনসিন অঙ্গরাজ্যের শহরটিতে আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত এলাকায় সিলভিল স্মিথ নামের ওই কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় শহরজুড়ে তীব্র বিক্ষোভ চলছে।

Banglabid

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে সাধারণ জনগণ, বিশেষ করে কৃষ্ণাঙ্গ হত্যার বেশ কয়েকটি ঘটনায় প্রতিবাদের ঢেউ উঠেছে সারা দেশে। বিক্ষোভকারীদের অভিযোগ, আফ্রিকান আমেরিকানদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগে পুলিশ সবসময়ই খুব বেশি প্রস্তুত থাকছে।

এসব ঘটনার ধারাবাহিকতায় সর্বশেষ হত্যাকাণ্ডের শিকার ২৩ বছর বয়সী সিলভিল স্মিথ। সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দাবি, স্মিথকে রাস্তায় থামানো হয় কারণ তার কাছে অবৈধ অস্ত্র ছিল। অস্ত্র সমর্পণ করতে বলা হলেও স্মিথ অস্ত্র হাত থেকে না ফেলায় তাকে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিল বলে জানানো হয়।

ট্রাম্প বলেন, ‘অস্ত্রটি তার (একজন পুলিশ কর্মকর্তার) মাথার দিকে তাক করা ছিল এবং সম্ভবত গুলি ছোঁড়ার জন্যও তৈরি ছিল।’

Reneta

তিনি বলেন, ‘পুলিশের দাবিটি সত্যি না-ও হতে পারে। কিন্তু যদি সত্যি হয়, তবে লোকজনের এভাবে বিক্ষোভ করার কোনো মানে নেই।’

মঙ্গলবার মিলওয়াকি শহরের শেরিফ ডেভিড ক্লার্কের সঙ্গে ব্যক্তিগত বৈঠকও করেন ডোনাল্ড ট্রাম্প।

সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর মিলওয়াকি সফরের পুরোটা সময়ই ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করে মিছিল করে শহরের বহু মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬

পাঁচ মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT