কুয়ালালমপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার রাতে মিশন অস্ট্রেলিয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর ছেড়ে যায় ৩৩ সদস্যের বাংলাদেশ কন্টিনজেন্ট।
সকালে কুয়ালালামপুরে নেমে গ্র্যান্ড ব্লু ওয়েভ হোটেলে অবস্থান করছে মামুনুল-এনামুল-ইয়ামিন মুন্নারা। দলের সবাই সুস্থ আছেন। বৃহস্পতিবার বিকালে অনুশীলনে নামার কথা রয়েছে লোডভিক ডি ক্রুইফ বাহিনীর।
২৯ আগষ্ট শাহ আলাম স্টেডিয়ামে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। ৩০ আগষ্ট পার্থে রওনা হয়ে ৩ সেপ্টেম্বর স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচ খেলবে ক্রুইফ-মামুনুলের দল।






