চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪

আনিসুজ্জামান ডাবলুআনিসুজ্জামান ডাবলু
৮:৪৬ অপরাহ্ণ ০২, মে ২০২২
- সেমি লিড, কুষ্টিয়া, জনপদ
A A

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে। এ ঘটনায় মহিলাসহ কমপক্ষে আরও ১৫ জন আহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলো কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে কাশেম ( ৫০) মোঃ দাদ মন্ডলের ছেলে লাল্টু(৩০), আবুল মালিথার ছেলে রহিম (৫০) ও মোঃ আফজাল মন্ডলের ছেলে মতিয়ার (৪০)।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ঝাউদিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাসের সাথে ফজলু মন্ডলের বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে আজ সোমবার সন্ধ্যার আগে কেরামত আলী বিশ্বাসের লোকজন ফজলু মন্ডলের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এরপর উভয় গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলেই উভয় পক্ষের চারজন নিহত হয়।

আহত অন্তত পনেরো জনকে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Reneta

ঘটনাস্থলে এরপরই অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে। এলাকা জুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আধিপত্য বিস্তারকুষ্টিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা সম্পন্ন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা, যা বললেন শিক্ষামন্ত্রী

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জন নিহত

জুলাই ১২, ২০২৬

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT