চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনর্বাসন প্রকল্পের চুক্তি সাক্ষর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশনে ৫শ’ ৪৪ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৬৩৯ টাকা ব্যয়ে পুনর্বাসন প্রকল্পের চুক্তি সাক্ষর হয়েছে। চুক্তির তারিখ থেকে ২৪ মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে।

বুধবার রেলভবনে এই চুক্তিতে বাংলাদেশের পক্ষে সাক্ষর করেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. আ. হাই এবং ঠিকাদারী প্রতিষ্ঠান ভারতের কালিন্দী রেল নির্মাণ এর ভাইস প্রেসিডেন্ট ওভারসিস প্রজেক্ট শারদ শর্মা। এই চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক।

ভারতের লাইন অব ক্রেডিট এর অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় বাধ, সেতু নির্মান, স্টেশন ভবন, প্লাটফরম, শেড নির্মাণ, লেভেল ক্রসিং, রেল লাইন সংস্কার করা হবে। এতে মোট মেইন লাইন ৪৪ দশমিক ৭৭ কিলোমিটার এবং লুপ লাইন ৭ দশমিক ৭৭ কিলোমিটার সংস্কার করা হবে।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী বলেন: বর্তমান সরকার রেল খাতের প্রতি অধিক গুরুত্ব দিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা রেলপথ মন্ত্রণালয় গঠন করেছেন। এর ফলে আমরা নতুন প্রকল্প গ্রহণ করতে পারছি। এ সরকারের আমলে অনেক প্রকল্প ইতোমধ্যে শেষ হয়েছে এবং অনেক প্রকল্প চলমান আছে। এগুলো শেষ হলে জনগণ রেলের মাধ্যমে আরও উন্নত সেবা পাবে।

ভবিষ্যতে রেলখাত আরও এগিয়ে যাবে উল্লেখ করে মন্ত্রী বলেন: সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। নতুন লাইন নির্মিত হচ্ছে, পুরানো লাইন সংস্কার করা হচ্ছে। নতুন কোচ, ইঞ্জিন আনার মাধ্যমে সেবার পরিধি আরও বাড়ানো হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুক্তি সাক্ষররেলওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারী বর্ষণ ও পাহাড় ধসে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত মৌসুমী ফল ও ফসল

জুলাই ২২, ২০২৬

আলীকদমে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

জুলাই ২২, ২০২৬

রাজধানীতে বাসের ধাক্কায় ইমপ্রেস গ্রুপের কাজী সাখাওয়াত হোসেনের মৃত্যু

জুলাই ২২, ২০২৬

‘ক্ষমা’ চাইলেন মার্টিনেজ, ভাবছেন ‘অবসরের’ কথাও

জুলাই ২২, ২০২৬

‘শিক্ষার্থীরা অন্যায় কিছু চাইছে না, সরকারের উচিত তাদের কথা শোনা’

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT