নুয়ান কুলাসেকারার চার উইকেট শিকার এবং ম্যারলন স্যামুয়েলসের ৪২ রানের বিধ্বংসি ইনিংসে লজ্জাজনক পরাজয়ই বরণ করে নিতে হলো রংপুর রাইডার্সকে। নয় উইকেটের বিশাল জয়ের পথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৪৯টি বল খেলতেই হয়নি। ১১.৫ ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা।
ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করতে থাকা সাকিবের অভাব কিছুতেই মেটাতে পারলো না মিসাবহ উল হকের নেতৃত্বে আজ খেলতে নামা রংপুর। ব্যাট হাতে ব্যর্থতার পর বল হাতেও নাজেহাল হতে হলো তাদের। স্যামুয়েলসের ৪২ রানের ইনিংসের পথে খেলেছেন মাত্র ২৪ টি বল। এর মধ্যে চারের মারছিলো ৮ টি আর ছক্কা একটি।
একমাত্র মাহমুদুল হাসানকে আউট করতে পারেন আরাফাত সানি। রংপুরের আবু জায়েদ করেছেন দুঃস্বপ্নে মতো এক ওভার। একমাত্র ওভারটিতে ২৩ রান দিয়েছেন তিনি।
ম্যাচ সেরা হন অতিমানবীয় এক ইনিংস উপহার দেয়া ক্যারিবিয়ান তারকা ম্যারলন স্যামুয়েলস।
টসে হেরে ব্যাট করতে নামা রংপুর রাইডার্স আসরের সবনিম্ন স্কোর ৮২ করেই অলআউট হন ইনিংসের শেষ বলে। জবাবে ১ উইকেট হারিয়ে ১১.৫ ওভারে ৮৪ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।






