চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার উন্নয়নে সাক্কুর পাশে থাকবো: সীমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেছেন: কুমিল্লার উন্নয়নে মনিরুল হকের পাশে থাকবো। তিনি যখনই আমাকে ডাকবেন, তখনই আমাকে পাবেন। এসময় তিনি বিজয়ী প্রার্থী বিএনপির মনিরুল হক সাক্কুকে অভিনন্দনও জানান। বৃহস্পতিবার রাতে ভোটের ফল নিশ্চিত হয়ে যাওয়ার পর এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।

এসময় ভোট দেয়ার জন্য সবাইকে শুভেচ্ছাও জানান তিনি।

আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত উভয় প্রার্থীই কুমিল্লার নির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। দুই প্রার্থীর পক্ষ থেকেই ফল যাই হোক না কেন, মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছিলো।

সন্ধ্যায় যখন ভোটের ফল আসতে শুরু করেছিল তখন একেবারে শুরুর দিকে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান আরও বেড়েছে। শেষ পর্যন্ত ধানের শীষের প্রার্থীর কাছে নৌকার প্রার্থী হেরেছেন ১১ হাজার ভোটে।

বেসরকারি ফলাফলে ১১ হাজার ৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন বিএনপি-দলীয় প্রাথী মনিরুল হক সাক্কু।  তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট। নৌকা প্রতীক নিয়ে  আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট।

২০১২ সালের সিটি করপোরেশন নির্বাচনে সাক্কু হারিয়েছিলেন সীমার বাবা আফজাল খানকে। তবে সীমা তখন ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। আর সাক্কু মেয়র থাকার সময় সীমা দায়িত্ব পালন করেছেন প্যানেল মেয়র হিসেবে।

Reneta

২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত কুমিল্লা সিটি করপোরেশনে মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে ১ লাখ ২ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ৫ হাজার ১১৯ জন মহিলা। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১০৩টি এবং ভোট কক্ষ ৬২৮টি। প্রিজাইডিং অফিসার ১০৩, সহকারী প্রিজাইডিং অফিসার ৬২৮ এবং পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছেন ১ হাজার ২৫৬ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাকুমিল্লা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণালংকারে নতুন ভ্যাট প্রস্তাব, প্রতি ভরিতে ২৫০০ টাকা নির্ধারণ

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পোল্ট্রি ও ডেইরি খাতে বড় স্বস্তি, পশুখাদ্য ও যন্ত্রপাতিতে শূন্য শুল্ক সুবিধা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাদ্যযন্ত্র আমদানিতে শুল্ক প্রত্যাহার

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT