চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবির বাসে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফরহাদুর রহমানফরহাদুর রহমান
১:৫৫ অপরাহ্ণ ১৪, মে ২০১৮
শিক্ষা
A A

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) বাসে হামলার প্রতিবাদে ও  দায়ীদের শাস্তির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহরগামী বাস কুমিল্লা শহরে পৌঁছালে কিছু সন্ত্রাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের বাসে হামলা চালায় বলে জানা গেছে। এতে প্রায় ৪০জন আহত হয়। এই হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে।

হামলার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের থেকে জানা যায়, গতকাল বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের বহনকারী বাসগুলো নগরীর পুলিশ লাইন এলাকায় পৌঁছালে পুলিশ শিক্ষার্থীদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের বাস (কুমিল্লা স-১১-০০১১) থামাতে চালক আব্দুস সামাদকে নির্দেশ দেয়। শিক্ষার্থীরা পুলিশের সাথে কথা বলার সময় পেছন থেকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের বাসে হামলা চালায়। পরে বাস থেকে শিক্ষার্থীদের নামিয়ে রাস্তার এক পাশে জড়ো করে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় শিক্ষকদের একটি বাস (কুমিল্লা স ১১-০০০৮), কর্মচারীদের একটি বাসসহ (কুমিল্লা ঝ-১১-০০১৪) বিআরটিসির ভাড়া করা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুর করে সন্ত্রাসীরা। শিক্ষার্থীদের দাবি,পুলিশী সহযোগিতায় সন্ত্রাসীরা বিনা কারণে হামলা চালিয়েছে।
এ হামলার প্রতিবাদে গতকাল রাত ১২.৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান করে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করে। এসময় উপাচার্য আন্দোলনকারীদের কয়েকজনের সাথে বৈঠক করে আজ (সোমবার) সিদ্ধান্ত দিবে এমন আশ্বস্ত করলে শিক্ষার্থীরা অবস্থান প্রত্যাহার করে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, একটা বাসই শুধু ভাংচুর করা হয়েছে। আর আমরা সহনীয়মাত্রায় কাজ করি। অনেক কিছুই হয়ত শোনা যাবে। তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমরা ঘটনা জানার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হই। কুমিল্লা সরকারী কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তবে তারা জানিয়েছে যে, তাদের কোন শিক্ষার্থী এ হামলায় জড়িত নয়।’ হামলায় পুলিশের অংশ গ্রহণের বিষয়ে কিছু জানেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা বিষয়টি অস্বীকার করেছে। আগামীকাল (সোমবার) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে আইনি প্রক্রিয়ার সিদ্ধান্ত নিবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা বিশ্ববিদ্যালয়সন্ত্রাসী হামলা
শেয়ারTweetPin3

সর্বশেষ

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT