চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছুটা হলেও পথ ফিরে পেয়েছে নির্বাচন কমিশন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৩৭ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A
নির্বাচন

বলতে গেলে একেবারে শেষ মুহূর্তে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর জাতীয় ঐক্যফ্রন্টের অর্ন্তভুক্ত দলগুলোর প্রধান দাবিই ছিল নির্বাচনের তারিখ পেছানো। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তাদের সেই দাবি কিছুটা হলেও পূরণ করেছেন। ভোটগ্রহণের দিন সাতদিন পিছিয়ে দিয়েছেন।

যদিও তফসিল ঘোষণার আগের দিন চিঠি দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট তফসিল ঘোষণা না করে নির্বাচন কিছুদিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু সেদিন প্রধান নির্বাচন কমিশনার তফসিল নিয়ে তার আগের ঘোষণাতেই অটল ছিলেন। তফসিল ঘোষণার পর ঐক্যফ্রন্ট অভিযোগ করে, ক্ষমতাসীনদের ইশারায় তড়িঘড়ি করে এই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তবে পুনঃতফসিলের ঘোষণা দিয়ে সিইসি জানিয়েছেন, কয়েকটি রাজনৈতিক দল ও জোট জাতীয় নির্বাচনের ভোটের তারিখ পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। এ জন্য ভোট গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর করা হয়েছে।

এর আগে তিনি যে তফসিল ঘোষণা করেছিলেন, সেখানে আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছিল। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৯ নভেম্বর।

আশার কথা হলো, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন তারিখকে সবদলই স্বাগত জানিয়েছে। কেউ কেউ সিইসিকে ধন্যবাদও দিয়েছেন। এ থেকে বোঝা যায়, নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা ফিরছে। কারণ গতকালই সব শঙ্কা দূরে ঠেলে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। আর আজকে নির্বাচন কমিশনের ঘোষণায় একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পথ আরো সুগম করলো।

আমরা মনে করি, নির্বাচন কমিশনের এ ঘোষণাটি সব দলের জন্য জরুরি ছিল। নির্বাচন পিছিয়ে কমিশন মূলত জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। আমরা আশা করবো সামনের দিনগুলোতে নির্বাচন কমিশনকে যাতে বিতর্কিত হতে না হয়, সেই বিবেচনায় পদক্ষেপ নেবে।

Reneta

এটা ঠিক, সব দলের সব দাবি হয়ত বাস্তবতার কারণে পূরণ করা যাবে না। কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্তে যেন সব রাজনৈতিক দলের আস্থা থাকে, সেটা বিবেচনায় রাখতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনতফসিলনির্বাচন কমিশনসিইসি
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

জুলাই ২১, ২০২৬

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

পারেদেসকে ‘লাল কার্ড’ দেখানোর খবর ঠিক নয়, হাতাহাতির ঘটনা তদন্ত করছে ফিফা

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT