চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাল থেকে পদাতিকের নাট্যোৎসব

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১০:৪৪ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
উৎসবে পদাতিকের নাটক ‘গহনযাত্রা’ মঞ্চস্থ হবে বৃহস্পতিবার

উৎসবে পদাতিকের নাটক ‘গহনযাত্রা’ মঞ্চস্থ হবে বৃহস্পতিবার

‘পদাতিক নাট্য সংসদ ৪০ বছরে পার রাখছে। এই দীর্ঘ সময় সবার সহযোগিতা ও সমর্থন থিয়েটার আন্দোলনে আমাদের যাত্রাকে সমৃদ্ধ করেছে। এ বছরও পদাতিক আয়োজন করছে ভাষাসৈনিক ও নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান।  প্রয়াত শিল্পী এস এম সোলাইমানকে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে। সম্মাননা জানানো হবে লাকী ইনামকেও। এছাড়া সপ্তাহব্যাপী নাট্যোৎসবে মঞ্চস্থ হবে বিভিন্ন দলের ১২টি নাটক।’ বললেন পদাতিক নাট্য সংসদের প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল।

চ্যানেল আই অনলাইনকে শিমুল আরও জানান, আগামীকাল বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হবে এ আয়োজন। এবারের প্রতিপাদ্য ‘সকল বৈষম্যের ঊর্ধ্বে জাগোরে নবীন প্রাণ’। উদ্বোধন করবেন ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যারা সম্মাননা পেয়েছেন, তারা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি আকতারুজ্জামান।

আগামী শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে স্মারক সম্মাননা প্রদান করা হবে। এতে অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আরও উপস্থিত থাকবেন মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক লিয়াকত আলী লাকী।

উৎসবে প্রতিদিন সন্ধ্যায় সাতটায় জাতীয় নাট্যশালা ও এক্সপেরিমেন্টাল থিয়েটারে নাটক মঞ্চস্থ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদাতিক নাট্য সংসদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT