জনপ্রিয় রিয়ালিটি শো ‘আমেরিকা’স গট ট্যালেন্ট’ এর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বুধবার ভোর ছয়টায়। কোয়ার্টার ফাইনাল থেকে ভোটের মাধ্যমে নির্বাচিতরা পারফর্ম করবেন সেমিফাইনালে।
এবছরও বিচারক হিসেবে আছেন সিমোন কোওয়েলে, হোয়ি ম্যানডেল, মেল বি এবং হেইডি কাম। সুপার মডেল ও বিজনেস ওম্যান টায়রা ব্যাংকস থাকছেন উপস্থাপনায়। পারফর্মারদের মধ্যে থেকে ভোটের মাধ্যমে পাঁচ জনকে বেছে নেয়া হবে ফাইনালের জন্য। ফলাফল ঘোষণা করা হবে বৃহস্পতিবার ছয়টায়।
আমেরিকার প্রতিভাবানদের খুঁজে বের করার রিয়ালিটি শো ‘আমেরিকা’স গট ট্যালেন্ট।’ যেকোনো বয়সী প্রতিযোগী অংশ নিতে পারেন এই শোতে। গায়ক, নৃত্যশিল্পী, জাদুকর ও কমেডি অভিনেতাসহ বিভিন্ন ধরনের শিল্পীকে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হয় এই রিয়ালিটি শোতে। গোলডারবাই।







