চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্ডিনাল হলেন প্রথম বাঙালি আর্চবিশপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

প্রথমবারের মতো কোনো বাঙালি আর্চবিশপ কার্ডিনাল পদবীর মর্যাদা অর্জন করেছেন। বাংলাদেশি ফাদার প্যাট্রিক ডি’রোজারিওকে এই মর্যাদা দিয়েছেন পোপ ফ্রান্সিস।

ভ্যাটিকানে পোপ ফ্রান্সিস পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ১৭ জন কার্ডিনালের নাম ঘোষণা করেন। সাধারণত পোপের খুবই ঘনিষ্ঠ মহলের সদস্য হন কার্ডিনালরা। পৃথিবীজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের চার্চগুলো পরিচালনার ক্ষেত্রে কার্ডিনালরা পোপকে সহায়তা করেন।

৭৩-বছর বয়সী প্যাট্রিক ডি’রোজারিও জন্ম বাংলাদেশের বরিশাল জেলার পাদ্রি শিবপুর এলাকায়। ১৯৭২ সালে তিনি ফাদার বা যাজক হয়েছিলেন। যাজক হিসেবে ১৮ বছর দায়িত্ব পালনের পর ডি’রোজারিও ১৯৯০ সালে বিশপ নির্বাচিত হন। বিশপ নির্বাচিত হবার পর তিনি রাজশাহীতে ধর্ম প্রদেশের দায়িত্ব নেন।

বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এ ধরনের সাতটি ধর্ম প্রদেশ রয়েছে। প্রতিটি ধর্মপ্রদেশের আওতায় বেশ কিছু গির্জা থাকে। রাজশাহীর পর ডি’রোজারিও ১৯৯৫ সালে চট্টগ্রাম ধর্মপ্রদেশের দায়িত্ব গ্রহণ করেন।

২০১০ সালে প্যাট্রিক ডি’রোজারিও ঢাকার আর্চবিশপ হিসেবে দায়িত্ব পান। আর্চবিশপ হচ্ছেন বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু।

আগামী ২১শে নভেম্বর ভ্যাটিকানে এক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে নতুন কার্ডিনালদের দায়িত্ব দেয়া হবে। নিয়ম অনুযায়ী, কোন একটি দেশ থেকে কার্ডিনাল নির্বাচিত হতে হলে সে দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা এবং চার্চের সংখ্যা বিবেচনা করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্চবিশপকার্ডিনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিক নাজরুল ইসলামকে হয়রানি বন্ধের আহ্বান ওক্যাবের

মে ৫, ২০২৬

বিজেপির জয়ে কেন ট্রেন্ডিংয়ে উঠে এলেন মেসি?

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে ৭ বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের গলায় মেলার স্টলের দড়ি

মে ৫, ২০২৬

৫ই আগস্ট পরবর্তীতে স্বশস্ত্র বাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ

মে ৫, ২০২৬

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT