চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারিগরি শিক্ষায় ভর্তির হার ৫০ ভাগে উন্নীত’র পরিকল্পনা

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৪:৫০ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার ৫০ ভাগে উন্নীত করার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়তে না পারলে সব পরিকল্পনাই ব্যর্থ হবে। 

কারিগরি শিক্ষা অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন, ২০২০ সালের মধ্যে ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করার টার্গেট নিয়ে কাজ শুরু হয়েছে। 

একটি প্রতিষ্ঠানের উদাহরণ টেনে তিনি বলেন, নারীদের একটি ওয়েল্ডিং ব্যাচ কোর্স শেষ করে সফলতার সঙ্গে চাকরি পাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। ২০০৯ সালের চেয়ে ওই প্রতিষ্ঠানে এখন ভর্তির হার প্রায় দ্বিগুণ হয়েছে। শুধু ওই শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, সারা দেশেই ২০০৯ সালে যেখানে কারিগরিতে ভর্তির হার ছিলো ২ শতাংশ, সেখানে এখন ভর্তির হার ৯ শতাংশ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ১’শ উপজেলায় টেকনিকাল স্কুল করার প্রস্তাব ইতিমধ্যেই পাস হয়ে আছে। কোনো উপজেলাই বাদ যাবেনা।

এই সেক্টরে দুর্নীতি নিয়েও কথা বলেন তিনি। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের বাড়ি দখল নিয়ে অভিযোগ করে তিনি আরো বলেন, আমাদের ২০ জন অধ্যক্ষ আছেন যারা নিজেদের জায়গায় গিয়ে থাকেন না। সরকারি বাড়ি দখল করে বসে আছেন। এই বিষয়েও আমরা ব্যবস্থা নিবো।

অন্যান্য বক্তারা বলেছেন, কারিগরি শিক্ষাকে অবহেলা করে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া সম্ভব হবে না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারিগরি শিক্ষাশিক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

আগস্ট ৪, ২০২৬

৫ আগস্ট উপলক্ষে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT