চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারেও সেলফির খপ্পরে পড়েছিলেন সালমান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

জেলের ভেতর বলিউডর সুপারস্টারকে পাওয়াতো আর চাট্টি খানি কথা নয়! আর তাই যোধপুর কারাগারে সালমানকে দেখে নাকি তার সঙ্গে একটি সেলফি তুলতে হুড়োহুড়ি লেগে গিয়েছিলো কর্তব্যরত পুলিশ থেকে জেলের অন্যান্য কর্মীদের মধ্যে। এমন খবরই জানিয়েছে ইন্ডিয়া টুডে।

কৃষ্ণসার হত্যা মামলায় দুই রাত জেলে কাটিয়েছেন সুপারস্টার অভিনেতা সালমান খান। শনিবার জামিনে মুক্তি পাওয়ার আগ পর্যন্ত সংবাদ মাধ্যমগুলোতেও চর্চার একটি বিষয়ই ছিলো, জেলখানায় কী করছেন সালমান! শনিবার জেল থেকে মুক্তির পরও এমন চর্চা অব্যাহত। সালমানের ভক্ত অনুরাগীরাও অপেক্ষা করে আছেন, গত দুইদিন জেলখানায় কীভাবে কাটিয়েছেন প্রিয় নায়ক!

এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই দেখা গেলো, সালমানের সুপারস্টার ইমেজ যেমন বাইরেও প্রবল ও তীক্ষ্ণ, কারাগারের ভেতরেও তারচেয়ে কোনো অংশে কম নয়! কারণ, তার সাথে একটু সাক্ষাৎ ও সেলফি তুলতে নাকি রীতিমত হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছিলো যোধপুর কারাগারের পুলিশ ও কর্তব্যরত কর্মচারিদের মধ্যে! শুধু তাই না, উচ্চপদস্থ জেলার পুলিশদের পরিবার, আত্মীয় স্বজনরাও নাকি নিজের চোখে সালমানকে দেখতে ছুটে আসেন। কারাগারেই ভেতরেই সালমানের সঙ্গে সেলফিও তুলেন তারা।

এদিকে শোনা যাচ্ছে, সালমান কারাগারে প্রবেশের সময় যোধপুর আদালতের ডিইআইজি বলেছিলেন, সালমান কারাগারে কোনো বিশেষ ব্যবস্থা পাচ্ছেন না। তাকে সাধারণ কয়েদিদের মতোই এই কারাগারে থাকতে হবে। কিন্তু অবস্থাদৃষ্টে ঘটেছে নাকি তার পুরো উল্টো! কেনোনা পুরো যোধপুর কারাগার জুড়ে ছিলো মাত্র একটি এয়ার কুলার। এবং সেটা এক উচ্চ পদস্থ কর্মকর্তার। কিন্তু সালমান কারাগারে প্রবেশের পর সেটাই সালমানের ২ নাম্বার সেলে দেয়া হয়! একেই বলে সুপারস্টার!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যোধপুরসালমানসুপারস্টারসেলফি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

কমনওয়েলথে রুপার হাসির পেছনের বাস্তবতা

পরবর্তী

ফাইনালে কদমতলা পূর্ব বাসাবো ও গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ

পরবর্তী

ফাইনালে কদমতলা পূর্ব বাসাবো ও গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ

কোটা সংস্কার: টিয়ারশেল লাঠিচার্জে ছত্রভঙ্গ শাহবাগের অবস্থান

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT