চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমনওয়েলথে রুপার হাসির পেছনের বাস্তবতা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৪৬ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৮
সম্পাদকীয়
A A

১৯৯০ সালের জানুয়ারি থেকে ২০১৮’র ৮ এপ্রিল। নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট। আবদুস সাত্তার নিনি আর আতিকুর রহমান থেকে আব্দুল্লাহ হেল বাকি। কমনওয়েলথ গেমস যাত্রায় বাংলাদেশের সাফল্য লেখা হয়েছে তাদের হাত ধরে। কিন্তু দুই প্রজন্মের ২৮ বছরের সেতুবন্ধনের হিসাব কষলে সাফল্যের সঙ্গে মুদ্রার উল্টো পিঠের বাস্তবতাটাই বড্ড বেশি চোখে লাগবে। দুই যুগেরও বেশি সময়ে যে কমনওয়েলথে সাত্র ৭টি পদকের দেখা পেয়েছে বাংলাদেশ।

লাল-সবুজের সাতটি পদকই আবার শুটিং থেকে এসেছে, যার দুটি সোনা। অকল্যান্ডে প্রথমে ব্রোঞ্জ, পরে সোনা এসেছিল শুটিংয়ের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে; দেশকে উল্লাসে মাতিয়েছিলেন সাত্তার ও আতিকুর। বাকি সেখানে ১০ মিটার এয়ারে রুপা আনলেন। মাঝে গেছে দীর্ঘ খরাও। প্রবল সম্ভাবনা জাগানো শুটিংই ডানা মেলতে পারেনি সময়টাতে, অন্য ডিসিপ্লিনগুলো যেন ধুঁকে ধুঁকে চলছে!

এমন নয় ভারোত্তোলন, বক্সিং, স্প্রিন্টে সাফল্য আনার মতো অ্যাথলেট নেই বাংলাদেশের। আছে! কিন্তু তারা একটি নির্দিষ্ট গণ্ডির বেশি এগোতে পারেন না। অকল্যান্ডের সাফল্য দেশের শুটিংয়ের চেহারা পাল্টে দিয়েছিল, পাল্টানো সেই সম্ভাবনাগুলো যেমন আরও কয়েকধাপ ওপরে টেনে নেয়া যায়নি, তেমনি অন্য ডিসিপ্লিনেও একই অবস্থা! কোন কোনটিতে তো বেহালদশা!

ফেডারেশন আছে। নেই নেই করে বাজেটও আছে। সেসব খরচের জন্য দলে দলে কর্মকর্তাও আছেন। কিন্তু খেলাগুলো এগিয়ে নেবেন যারা, সেই অ্যাটলেটদের জন্য নেই কোন উন্নত অনুশীলন ব্যবস্থা আর সময়োপযোগী পরিকল্পনা। কোন আসর যখন ঘনিয়ে আসে, বাছাই নামের একটা প্রক্রিয়ার পর যতজন অ্যাথলেট অংশ নিতে দেশ ছাড়েন, সমানসংখ্যক বা ক্ষেত্রবিশেষে বেশি কর্মকর্তা সঙ্গী হন তাদের। বেশিরভাগ সময়ই যারা জম্পেশ ঘুরে-বেড়িয়ে সময়টা কাটিয়ে দেন।

গোল্ডকোস্টেই যেমন বক্সিংয়ে অংশ নিতে পারেনি বাংলাদেশ দল। ইভেন্টের আগেই ডিসকোয়ালিফাই! কারণ, আগেরদিন গেমসের পূর্বনির্ধারিত মিটিংয়ে উপস্থিত থাকার কথা ছিল কোচ বা ম্যানেজারে, এই দুটির ভূমিকায় যিনি গেছেন, তার মনে হয়নি একটা সূচি ঠিক করা আছে। যার মূল্য চুকিয়েছেন কঠিন প্রস্তুতি নিয়ে উড়ে যাওয়া দুই বক্সার।

বিদেশে গেমসে অংশ নিতে গিয়েই যখন এই অবস্থা, দেশের চিত্রটা তখন কল্পনা করাই যায়!

Reneta

ফেডারেশনগুলোতে কর্মকর্তা আছেন, আছে বাহারী সব পোস্ট-পদবী। কিন্তু বছরভর নতুন খেলোয়াড় তুলে আনায় তাদের কোন মনোযোগ নেই। যারা উঠে আসেন, তাদের জন্যও পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই অনুশীলনের, অ্যাথলেটিক্সের কঠিন পরিশ্রমের খেলাগুলোর জন্য যেটা অপরিহার্য। ভাল কোচ, দীর্ঘ ক্যাম্পের বিষয়গুলো তো আরও দূরের। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, নির্বিঘ্নে খেলা চালিয়ে যাওয়ার জন্য অর্থের চিন্তা থেকে দূরে থাকতে পারা। একজন অ্যাথলেটকে ব্যক্তিগত ও পারিবারিক অসংখ্য বিষয়ে মন দিতে হয়। পিছিয়ে থাকার পেছনে পৃষ্ঠপোষকতার অপ্রতুলতা তাই অন্যতম কারণ। ব্যক্তিগত খেলার ক্রীড়াবিদের পৃষ্ঠপোষকতার অভাব থাকাটা কেবল দৃষ্টিকটুই নয়, বঞ্চনাও!

এসব কারণে সাফ গেমসের মতো আঞ্চলিক প্রতিযোগিতায় সাফল্যের অভিজ্ঞতা কমনওয়েলথের মতো বৈশ্বিক আসরে নিয়মিত টেনে নেয়া সম্ভব হয় না। কমনওয়েলথেই যা সম্ভব হয় না, এশিয়ান গেমস, অলিম্পিকে তা আশা করা সুদূরপরাহত স্বপ্নই কেবল নয়, বোকামিও! অমিত সম্ভাবনা থাকার পরও তাই বড় সাফল্য এসে ধরা দেয় না বাংলাদেশের পতাকাতলে।

এরপরও ব্যক্তিগত বা দলীয় লড়াইগুলো এগিয়ে যায়। সাফে সোনার হাসিতে দেশ মাতানো মাবিয়া আক্তার সীমান্ত কমনওয়েলথে ব্যক্তিগত সেরা স্কোর গড়েও ষষ্ঠ হন। আরেকটু পরিচর্যা-মনোযোগ-সুবিধা পেলে হয়ত সেরাই হতেন। তখন অন্য কোন মাবিয়া-শিলা-আসিফ হয়ত উঠে আসত পথটা ধরে। নানা অসংগতির মাঝেও আব্দুল্লাহ হেল বাকি পথের রেখাটা এঁকে চললেন রোববার, রুপা জিতে ধরে রাখলেন এই আসরে গতবারের রুপা জয়ের সাফল্য। পথ পথিকের সৃষ্টি করুক অথবা পথিক পথের; বাকি তো দৃষ্টান্তটা অটুট রাখলেন। তাকে অভিনন্দন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমনওয়েলথ গেমস
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

আমার মাথায় এখন ‘দহন’ ছাড়া কিচ্ছু নেই: সিয়াম

পরবর্তী

কারাগারেও সেলফির খপ্পরে পড়েছিলেন সালমান!

পরবর্তী

কারাগারেও সেলফির খপ্পরে পড়েছিলেন সালমান!

ফাইনালে কদমতলা পূর্ব বাসাবো ও গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT