নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সদর উপজেলার গোগনগর বাজারে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যান চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতরা হলেন, গোগনগর উত্তর মশিনাবন এলাকার মো. ভাসানী সরদারের ছেলে মো. জামাল ও ঢাকা কামরাঙ্গীর চর এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. মাসুদ। তারা উভয়ে সম্পর্কে ভায়রা ভাই।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে যায় চালক। পরে এলাকাবাসী প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির অন্য দুটি কাভার্ডভ্যান আটকে রাখে এবং রাস্তা অবরোধ করে ।
বেলা ১১টায় নারায়ণগঞ্জের ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে সড়কের যানচলাচল স্বাভাবিক করেন।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে ।







