চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবিলা যেখানে, দর্শক সেখানে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

সাদা জুতো, কালো ট্রাউজার, সাদা টি-শার্ট, ক্যাপ, সাদা ফ্রেমের চশমা, দুই কানে দুল পরে ঘুরে বেড়াচ্ছেন চলচ্চিত্রের কমেডি অভিনেতা কাবিলা। কখনও এফডিসির ক্যান্টিন, কখনও বা শিল্পী সমিতির চত্বর, কখনও বা প্রশাসনিক ভবনে দেখা যাচ্ছে তাকে। জাতয় চলচ্চিত্র দিবসের দিনে যেখানেই এই অভিনেতা ঘুরছেন, সেখানেই তাকে ঘিরে হয়ে উঠছে দর্শকের জটলা!

মূলত সকাল থেকেই চলচ্চিত্র দিবসকে কেন্দ্র করে এফডিসিতে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। বছরের অন্য দিনগুলোতে এফডিসিতে সাধারণ দর্শক প্রবেশে বেগ পেতে হলেও এদিন সবার জন্য থাকে উন্মুক্ত। আর এইদিনে দেখতে আসা জনতার কবলেই পড়লেন কাবিলা। তাকে ঘিরে ধরছেন সকলে। আবদার করে সবাই একটাই কথা বলছেন, কাবিলা ভাই, প্লিজ একটা সেলফি তুলি আপনার সাথে?

জনপ্রিয় এই অভিনেতা ভক্তদের আবদার ফেলতে পারছেন না! তিনিও হাসি মুখে সেলফি তোলার জন্য দাঁড়িয়ে যাচ্ছেন যখন তখন। অনেকে আবার শুধু সেলফিতে খুশি হচ্ছেন না, কাবিলার কোল ঘেঁসে দাঁড়িয়ে ছবিও তুলছেন।

তবে বেশি মানুষের জটলা হওয়ায় কাবিলাকে মুখে কালো মাস্ক পরে ঘুরতে দেখা গেছে। এর ফাঁকে কাবিলা চ্যানেল আই অনলাইনকে বলেন, সবসময় এফডিসি আসা হয়না। আড়ামবাগের বাসায় দিনকাটে। এছাড়া পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন ভাণ্ডারিয়া গ্রামেও সময় কাটে। তবে বিশেষ দিবস কিংবা প্রয়োজন ছাড়া এফডিসি আসি না। শারীরিকভাবে অসুস্থ থাকায় অনেকদিন চলচ্চিত্রে থেকে দূরে আছি।

১৯৮৮ সালে ‘যন্ত্রণা’ ছবির মধ্যদিয়ে তার চলচ্চিত্রে অভিনয় শুরু। এ পর্যন্ত তিনি প্রায় ৭শ ছবিতে অভিনয় করেছেন। ২০০৩ সালে ‘অন্ধকার’ ছবিতে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এফডিসিকাবিলাচলচ্চিত্র দিবসদর্শকসেলফি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বাংলার জয়যাত্রা’ জাহাজের বিষয়ে ইরানকে আবারও পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

এপ্রিল ২০, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জ্যোতির বাংলাদেশ

এপ্রিল ২০, ২০২৬

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের দৃষ্টিতে আওয়ামী লীগের ‘সবচেয়ে বড় ভুল’

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংসদের কেনাকাটায় হরিলুট’ প্রতিবেদন বিষয়ে তদন্ত কমিটি গঠন

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর জাপানে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT