চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রবাসী বাঙালিদের ব্যতিক্রমী উদ্যোগ

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১০:০৪ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০২১
প্রবাস সংবাদ
A A

কানাডার ক্যালগেরিতে ইউনিভার্সিটি অফ ক্যালগেরির প্রায় দেড়শতাধিক শিক্ষার্থীদের মধ্যে খাবারের আয়োজন করে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে ক্যালগেরির কতিপয় মহতী প্রবাসী বাঙালি।

স্বদেশ ছেড়ে বিদেশ বিভূঁইয়ে শিক্ষার্থীরা যখন ভিনদেশে পা বাড়ায়, স্বদেশের অনেক কিছুই তখন থাকে তাদের হৃদয়ের আয়নায়। শিউলি ও কাশফুল ফোটানো ঋতুর রানী শরতের আগমনী বার্তা শিক্ষার্থীদের  জীবনজুড়ে শিহরণ জাগায়। আশ্বিন মাস শেষ হতে না হতেই যেন হেমন্তের মরা কার্তিকের আমেজ।

ঋতুর রানী শরতের বিদায়ের সুর আর হেমন্তের নবান্নের উৎসবের আবাহন। দূর প্রবাসে বসে শিক্ষার্থীরাও ভুলতে পারে না জীবনের সেই জয়গান আর শরৎ ঋতুর বন্দনা। স্মৃতিতে অম্লান হয়ে ভেসে আসে সেই দিনগুলো।

শিক্ষার্থীদের মনের কুঠায় কেবলই বারবার ভেসে আসে ফেলে আসা প্রিয় জন্মভূমি, বন্ধুবান্ধব আত্মীয়স্বজন আর দেশী স্বাদের  সেই খাবারের কথা তো না বললেই নয়। ভিন দেশে ক’জন ই পারে সেই দেশী খাবারের স্বাদ দিতে?

ইউনিভার্সিটি অফ ক্যালগেরির শিক্ষার্থীদের মধ্যে অন্তত একবেলা দেশীয় খাবারের স্বাদ দিতেই ক্যালগেরির প্রবাসী বাঙালিদের মধ্যে পাঁচটি পরিবার এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। তারই ফলশ্রুতিতে আজ প্রায় দেড়শতাধিক শিক্ষার্থীদের মধ্যে দেশীয় স্বাদের খাবারের আয়োজন করা হয়।

ক্যালগেরির পাঁচটি পরিবারের মধ্যে ছিল-মাশরুর আহমেদ ও তার পরিবার, খায়ের খোন্দকার ও তার পরিবার, মোঃ রশিদ রিপন ও তার পরিবার, সৈয়দা রওনাক জাহান ও তার পরিবার এবং ইকবাল রহমান ও তার পরিবার।

Reneta

উল্লেখ্য দেশীয় স্বাদের খাবার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে শিক্ষার্থীরা কিছুক্ষণের জন্য হলেও যেন ফিরে পেয়েছিল এক ভিন্ন বাংলাদেশ। অন্যদিকে উদ্যোক্তাদের মানবকল্যাণে এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও দূঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসী বাঙালি
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ গোল খাওয়ার ম্যাচে কুরাসাওয়ের কোচ গড়লেন বিশ্ব রেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT