চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান উৎসবে প্রথমবার পাকিস্তানের চলচ্চিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২২
বিনোদন
A A

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশন বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে পাকিস্তানের চলচ্চিত্র। নির্মাতা সাইম সাদিকের ‘জয়ল্যান্ড’ আঁ সাঁর্তে রিগা শাখায় নির্বাচিত হয়েছে। এটিই এই তরুণ নির্মাতার প্রথম চলচ্চিত্র। ফলে ক্যামেরা দ’র পুরস্কারের জন্য বিবেচিত হবেন তিনি।

বৃহস্পতিবার কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল টুইটারে জানানো হয়েছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের ৭৫ তম আসরে জায়গা করে নিয়েছে ‘জয়ল্যান্ড’ চলচ্চিত্রটি। এই বিভাগে পুরো বিশ্ব থেকে মাত্র ১৪টি চলচ্চিত্র জায়গা করে নিতে পারে।

শুক্রবার ‘জয়ল্যান্ড’ ছবির অভিনেত্রী সানা জাফরি ইনস্টাগ্রামে কানের অফিশিয়াল ওয়েবসাইটের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। উচ্ছ্বাস প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘এটাই সত্য। এটাই হয়েছে। ইতিহাস সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো পাকিস্তানি ফিচার ফিল্ম কান উৎসবে জায়গা করে নিয়েছে।’

খবরটি প্রকাশ্যে আসার পরে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানের তারকারা। মাহিরা খান লিখেছেন, ‘দারুণ! পুরো টিমকে অভিনন্দন। পাকিস্তানকেও!’

ওসমান খালিদ লিখেছেন ‘ফ্যান্টাস্টিক। পাকিস্তানের সিনেমার জন্য কতো বড় মুহূর্ত এটি। অভিনন্দন জয়ল্যান্ডের পুরো টিমকে।’

আদনান মালিক লিখেছেন, ‘ঘুম থেকে উঠে দারুণ সংবাদ পেলাম। অভিনন্দন সাইম সাদিক ও তার টিমকে।’

Reneta

অস্কারজয়ী শারমিন ওবাইদ চিনয় লিখেছেন, ‘এবছরের কান উৎসবে পাকিস্তানি ছবি থাকছে। সাইম সাদিক, এর চেয়ে বেশি গর্বের আর কিছু নেই।’

নির্মাতা সাইম সাদিক জানিয়েছেন, চলচ্চিত্রটির ব্যাপারে বিস্তারিত জানানো হবে শিগগির। শোনা যাচ্ছে এই ছবিতে একজন ট্রান্সজেন্ডার অভিনয়শিল্পীও থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আঁ সাঁর্তে রিগাচলচ্চিত্রজয়ল্যান্ডলিড বিনোদনসাইম সাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT