টানা ১৫ বার ভারতের প্রতিনিধি হয়ে আন্তর্জাতিক কান উৎসবে উপস্থিত হলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। রেড কার্পেটে সোনাম কাপুর, মল্লিকা সেরওয়াত, বিদ্যা বালান এবং ক্যাটরিনা কাইফ তাদের জৌলুস দেখালেও ঐশ্বরিয়ার মত টানা ১৫ বার কেউ কখনও উপস্থিত থাকতে পারেননি।
আন্তর্জাতিক পণ্য ‘লরিয়াল প্যারিস’ এর ভারতের মুখপাত্র হিসেবে ঐশ্বরিয়া রেড কার্পেটে আলো ছড়াচ্ছেন।
ঐশ্বরিয়া ভক্তরা ‘কানের রানী’ হিসেবে তার নাম গিনেস বুকে দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত ১১ মে ৬৯তম কান উৎসবের পর্দা উঠেছে। আন্তর্জাতিক অঙ্গণের বিভিন্ন নামি-দামি তারকারা সেখানে উপস্থিত হয়েছেন এবং নিজেদের প্রতিভায় কানের লাল গালিচায় হেঁটেছেন।
ভারতের প্রতিনিধি হয়ে গত ১৩ মে কানের লাল গালিচায় হাজির হন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। সোনালি আর লাল পোশাকে অনবদ্য ঐশ্বরিয়া এবার কান উৎসবে বাড়তি সৌন্দর্য যোগ করেন।
তবে এবার শুধু লাল গালিচায় হাঁটবেন না তিনি বরং তার অভিনীত সিনেমা ‘সর্বজিৎ’ কান উৎসবের প্রিমিয়ার করবেন। 







