চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো বিমসটেক সম্মেলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ন ৩১, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
বিমসটেক

কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ৪র্থ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টারাল টেকনিক্যাল এন্ড ইকোনোমিক কোঅপারেশন, বিমসটেক শীর্ষ সম্মেলন। সদস্য দেশগুলোর পারস্পারিক বিদ্যুত সহযোগিতা বাড়াতে বিসমটেক গ্রিড গড়ে তোলার সমঝোতা হয়েছে, চুক্তির অপেক্ষায় আছে মুক্ত বাণিজ্য ও অপরাধ ও সন্ত্রাসবাদসহ আরো দুটি চুক্তি। পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টের মধ্যে।

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টারাল টেকনিক্যাল এন্ড ইকোনোমিক কোঅপারেশন, বিমসটেক এর শীর্ষ সম্মেলন এর শেষ দিন সাত দেশের শীর্ষ নেতারা একান্তে বৈঠক করেন। পরে সদস্য দেশগুলোর পারস্পরিক বিদ্যুত সহযোগিতা বাড়াতে বিসমটেক আন্ত:গ্রিড গড়ে তোলার ক্ষেত্রে সমঝোতা হয়েছে। মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে জোট একমত হলেও সাত দেশের আইনী কাঠামোর পরিবর্তনের স্বার্থে এটি বাস্তবায়নে ছয়মাস সময় লাগবে। অপরাধী স্থানান্তর ও সন্ত্রাসবাদ ইস্যুতে আরো একটি চুক্তি চূড়ান্ত হলেও ভুটানে অন্তর্বর্তি সরকার থাকায় তা সম্পন্ন হয়নি। তবে সামগ্রিক ভাবেই এবারের সম্মেলন থেকে লাভবান হয়েছে বাংলাদেশ।

রোহিঙ্গা ইস্যুতে সংকটে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মিয়ানমারের প্রেসিডেন্ট সব সময় একই মঞ্চে ছিলেন। দুজনের মধ্যে দ্বিপাক্ষিক কোনো আলোচনা না হলেও রোহিঙ্গা ইস্যু যে তাদের দু’জনের আলোচনায় স্থান পেয়েছে তা জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

কাঠমান্ডু ঘোষণায় বিমসটেক ভুক্ত দেশের মানুষের উন্নয়নে পারস্পারিক সহযোগিতার ওপর জোর দিয়ে নেপালের প্রধানমন্ত্রী, বিদ্যুত পর্যটনের মতো খাতগুলোতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের সমাপনি পর্বে বিসমটেক এর পরবর্তি চেয়ারপার্সন এর দায়িত্ব দেয়া হয়েছে শ্রীলঙ্কাকে, কলম্বোয় হবে ৫ম বিমসটেক সম্মেলন।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: বিমসটেকলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে জাইমা রহমানের আহবান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT