চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকানদের ১০০ দিন মাস্ক পরার আহ্বান জানাবেন বাইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন

নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি কাজ শুরুর পরই সব আমেরিকানদের ১০০ দিন মাস্ক পরার আহ্বান জানাবেন। করোনাভাইরাসের বিস্তার রোধে এই আহ্বান জানাবেন তিনি।

তাছাড়া মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিকে প্রধান স্বাস্থ্য উপদেষ্টা পদে রাখবেন বলে জানিয়েছেন বাইডেন। তাকে অনেক আমেরিকান বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, নতুন ভ্যাকসিনের নিরাপত্তা বিষয়ে মানুষকে বোঝানোর প্রয়োজনীয়তা রয়েছে।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনি বিশ্বাস করেন আমেরিকানরা তাদের মুখ ঢেকে রাখলে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা অনেকাংশেই কমে আসবে।  সবগুলো সরকারি ভবনে মাস্ক পরার নির্দেশনা দেবেন বলেও জানান তিনি।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, কাজে অভিষিক্ত হওয়ার দিন থেকেই আমি জনসাধারণকে ১০০ দিন মাস্ক পরার আহ্বান জানাবো। সারাজীবনের জন্য নয়, শুধু ১০০ দিন।  এটা করতে পারলেই আমরা তাৎপর্যপূর্ণ কমতি দেখতে পাবো।  আর ভ্যাকসিন পেয়ে গেলে মাস্ক পরা আরো কমিয়ে আনতে পারবো।

সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকানদের মাস্ক পরার আদেশ দেয়ার কোনো বৈধ কর্তৃত্ব নেই মার্কিন প্রেসিডেন্টের। কিন্তু বাইডেন জানান, তিনি এবং কমলা হ্যারিস এমনটা করে একটা উদাহরণ তৈরি করবেন।  ফেডারেল ভবনে মাস্ক বাধ্যতামূলক করার জন্য স্ট্যান্ডিং আদেশ দেবেন বলেও জানান তিনি।

বিমান, বাসে ভ্রমণের সময়ও মাস্ক বাধ্যতামূলক হবে। যুক্তরাষ্ট্রের বিমান, বিমানবন্দর এবং গণপরিবহনে এখনও মাস্ক বাধ্যতামূলক রয়েছে। তবে এর আগে ট্রাম্পের হোয়াইট হাউজ মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞদের মাস্ক পরা বাধ্যতামূলক করতে বলার আহ্বান প্রত্যাখ্যান করে।

Reneta

আগামী ২০ জানুয়ারি শপথ নিবেন বাইডেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ২ লাখ ৭৫ হাজারের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্থনি ফাউসিআমেরিকানজো বাইডেনমার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

জুন ১১, ২০২৬

স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স শূন্য করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কন্টেন্ট ক্রিয়েটরদের আয় থাকছে করমুক্ত

জুন ১১, ২০২৬

মহাবিশ্বের গোপন সত্য ফাঁস করবেন স্পিলবার্গ!

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT