চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজে মগ্ন শ্রাবন্তী, প্রথমবার ওয়েব সিরিজে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২০
বিনোদন
A A

ব্যক্তিগত সম্পর্কের কারণে বেশ ক’দিন থেকেই শিরোনাম হচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু নিজের ব্যক্তিগত এই সংকট সময়েও নিজের ফিল্ম ক্যারিয়ারকে ভুলে যাননি তিনি। আর তাইতো এতো গুঞ্জনের মধ্যেও কাজে ফিরেছেন তিনি।

মূলত  সোহম চক্রবর্তীর বিপরীতে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন শ্রাবন্তী। যার নাম ‘দুজনে’। ইতোমধ্যেই যার ফার্স্ট লুক সামনে এসেছে।

প্রথমে এই সিরিজের নাম ছিল ‘ইনটিউশন’। তবে পরবর্তীতে তা বদলে নাম ঠিক করা হয় ‘দুজনে’। রহস্য-রোমাঞ্চে ভরপুর এই থ্রিলারে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী ও সোহম। অহনা ও অমরের চরিত্রে দেখা মিলবে তাদের। যারা ঘটনাচক্রে একটি পাতা ফাঁদে পা দিয়ে ফেঁসে যায়। সেভাবেই গভীর হতে থাকে রহস্য।

ওয়েব সিরিজটিতে অভিনয় করার প্রসঙ্গে ইন্ডিয়ান টাইমসকে এক সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, আমার প্রথম ওয়েব সিরিজের শুটিং শুরু করতে পেরে দারুণ লাগছে। তাও আবার সোহমের সঙ্গে। যার সঙ্গে প্রথম চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলাম।

তিনি বলেন, ‘দুজনে’ ওয়েব সিরিজটির গল্পটা আমার খুব পছন্দ হয়েছিল। সেই কারণেই রাজি হয়ে গেছি। কবে সিরিজটা দেখা যাবে, এখন সেটারই অপেক্ষায় আছি।

এদিকে নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে বেশ আশাবাদী সোহমও। তিনি বলেন, আপনাদের সকলের আশীর্বাদে প্রথমবার ওয়েব সিরিজের জন্য শুটিং ফ্লোরে নামছি। ‘দুজনে’ শুধু একটা থ্রিলার সিরিজই নয়, এর মধ্যে কিন্তু একটা লাভস্টোরিও রয়েছে। আবারও শ্রাবন্তীর সঙ্গে জুটি বেধে ভাল লাগছে। আশা করছি, আমাদের সিনেমার মতোই দর্শকরা এই ওয়েব সিরিজকেও ভালবাসায় ভরিয়ে দেবেন।

Reneta

দর্শক হইচই অ্যাপে উপভোগ করতে পারবেন ওয়েব সিরিজটি। মিতালি ভট্টাচার্যের লেখা ‘দুজনে’ ওয়েব সিরিজটির শুটিং শেষ হলেই এর মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েব সিরিজশ্রাবন্তীসোহম চক্রবর্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

আগস্ট ৬, ২০২৬

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT