চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজী হায়াতের ‘বীর’-এ রাব্বিকীনের গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

অডিওতে এরইমধ্যে সাড়ে চারশরও বেশি গান লিখেছেন ফয়সাল রাব্বিকীন। তার থেকে অনেক শিল্পীর কন্ঠেই গান গানগুলো পেয়েছে শ্রোতাপ্রিয়তা। অডিওর বাইরে বেশ কিছু ছবিতেও গান লিখেছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার একটি বিশেষ ছবিতে গান লিখলেন ফয়সাল রাব্বিকীন!

কাজী হায়াৎ পরিচালিত পঞ্চাশতম ছবি ‘বীর’-এর জন্য একটি কাওয়ালী ঘরানার গান লিখেছেন তিনি। গানটি গেয়েছেন আকাশ মাহমুদ। আর এর সুর ও সংগীতায়োজন করেছেন গুণী সংগীত পরিচালক শওকত আলী ইমন। সম্প্রতি এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

‘বীর’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও বুবলী। শাকিবের এসকে ফিল্মসের ব্যানারে এ ছবিটির শুটিং চলছে এখন। ছবিটির সহ প্রযোজক হিসেবে রয়েছেন মোহাম্মদ ইকবাল।

এদিকে সম্প্রতি ফয়সাল রাব্বিকীনের লিখা এ গানটির শুটিং হয়েছে পূবাইলে। আর তাতে অংশ নিয়েছেন শাকিব খান। কাজী হায়াৎ বলেন, বেশ সুন্দর কথা-সুরের একটি কাওয়ালী ঘরানার গান এটি। এরইমধ্যে এর চিত্রায়নও হয়েছে ভালোভাবে। ছবির গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে গানটি থাকছে। আশা করছি ছবির পাশাপাশি গানটিও ভালো লাগবে সবার।

গানটি নিয়ে ফয়সাল রাব্বিকীন বলেন, এটা আমার জন্য একটি বিশেষ গৌরবের একটি কাজ। কারণ কাজী হায়াতের মতো গুণী পরিচালকের ৫০ তম ছবি এটি। তাছাড়া শাকিব ভাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এটি নির্মাণ হচ্ছে। আমি চেষ্টা করেছি ভালোভাবে গানটি লিখার। ইমন ভাইও বরাবরের মতো অসাধারণ মিউজিক করেছেন। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাজী হায়াতবীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথম অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

কিম জং উন নিহত হলেই পারমাণবিক হামলা, নতুন নীতিতে উত্তর কোরিয়া

মে ৯, ২০২৬

বড় সম্ভাবনা জাগিয়ে ৪১৩ রানে থামল বাংলাদেশ

মে ৯, ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপির যুগ শুরু: মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

মে ৯, ২০২৬

‘পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা মানবিক সংকট সৃষ্টি করতে পারে’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT