চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা ‘লস পেরস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
দুজন মানুষ একটি কমোডে বসে আছেন, একটি ল্যাম্পের আলোতে আলো জ্বলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব চলচ্চিত্রের একটা বড়সড় মহড়া অনুষ্ঠিত হল কলকাতায়। এবছর ছিল কলকাতা আন্তর্জাতিক  চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসর। ১০-১৭ নভেম্বর পর্যন্ত চলা উৎসবে ৬৫ টি দেশের মোট ১৪২ টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

এবারের আসরে সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘ফ্রান্স-চিলির যৌথ চলচ্চিত্র ‘লস পেরস’। ‘লস পেরস’ এক জটিল ভালোবাসা এবং সম্পর্কের গল্প। চুরানব্বই মিনিটের এই ছবিটি পরিচালনা করেছেন মার্সেলা সেইডে। এছাড়া আইসল্যান্ডের পরিচালক  আসা হেলগা ‘সোয়ান’ ছবির জন্য জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার।

জটিল এক বন্ধুত্বের গল্প নিয়ে এগিয়েছে ‘লস পেরস’ ছবির কাহিনী। মেরিয়ানা নামের চিলির এক উচ্চ বিত্ত পরিবারের মেয়ে হঠাৎ তার এক শিক্ষকের সাথে বন্ধুত্বে জড়িয়ে পড়েন। শেষমেশ বন্ধুত্ব গড়ায় অসম এক ভালবাসায়। ফলে পরিবারের কাছে তুচ্ছ হতে থাকেন মারিয়ানা। এভাবেই অনাকাঙ্ক্ষিত এক দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা।

এবছর নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নজরুল তীর্থ-সহ শহরের মোট ১২টি প্রেক্ষাগৃহে দেখানো হয় উৎসবের ছবিগুলো। পুরো উৎসবকে এবার ভাগ করা হয়েছিল মোট ১৬টি বিভাগে।

উৎসবে সত্যজিৎ রায় মেমোরিয়াল বক্তৃতায় উপস্থিত ছিলেন বিখ্যাত সমালোচক ও লেখক র‌্যাচেল ড্রয়ার। এবারের উৎসব উদ্বোধনে উপস্থিত বলিউড বাদশাহ শাহরুখ খান বিগ-বি অমিতাভ বচ্চন ও কাজল। বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’ ছবিটিও প্রদর্শিত হয়েছিল এবারের উৎসবে। ভ্যারাইটি

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর ফার্মগেটে আনোয়ারা পার্কের বেহাল দশা

পরবর্তী

অজিদের কাবু করতে বার্মি আর্মির নতুন গান

পরবর্তী
ইংল্যান্ডের পতাকা হাতে একজন সমর্থক বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অজিদের কাবু করতে বার্মি আর্মির নতুন গান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আসেম সম্মেলন: রোহিঙ্গা সংকট সমাধানে সু চিকে ইইউ’র তাগিদ

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT