চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মস্থলে নিহত ৩ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের সম্মাননা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ২৫, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

দায়িত্ব পালনের সময় গত বছর নিহত হওয়া শান্তিরক্ষা মিশনের তিন বাংলাদেশি সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিহত ১১৭ শান্তিরক্ষীকে পদক দিয়ে তাদের আত্মত্যাগের স্বীকৃতি জানানো হয়।

পুরস্কার পাওয়া ওই ১১৭ শান্তিরক্ষীর সঙ্গে এই তিন বাংলাদেশি রয়েছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন নিহতদের হয়ে তাদের দেয়া তিনটি পদক গ্রহণ করেন।

জাতিসংঘের বাংলাদেশ মিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. আবুল বাশার মালিতে দায়িত্বরত অবস্থায় গত বছরের অক্টোবরে নিহত হন। এর আগে একই বছরের মে মাসে বাংলাদেশ পুলিশের দুই কনস্টেবল মোতাহের হোসেন এবং মো. সামিদুল ইসলাম ওই মিশনেই মারা যান।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস জাতিসংঘ সদরদপ্তরে অবস্থিত পিসকিপিং মেমোরিয়াল সাইট-এ ফুল দিয়ে দায়িত্ব পালনের সময় প্রাণ হারানো শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান।

এসময় তিনি বলেন, ‘আমরা আজ যাদের সম্মান জানাচ্ছি তারা বিশ্বের সবচেয়ে বিপদগ্রস্ত মানুষদের রক্ষা করতে গিয়ে এবং সংঘাত থেকে শান্তির পথে জটিল রূপান্তরে চেষ্টা করা দেশগুলোকে সহায়তা করার সময় মারা গেছেন।’

Reneta

এরপর উপস্থিত সবাই বৈশ্বিক শান্তির উদ্দেশ্যে জীবন দেয়া এই শান্তিরক্ষা মিশনের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘজাতিসংঘ শান্তিরক্ষা মিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

জুলাই ৮, ২০২৬

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT