চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মসংস্থান বৃদ্ধিতে মঙ্গা অভিশাপ মুক্ত উত্তরাঞ্চল

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৭:১২ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০১৬
অর্থনীতি
A A

মঙ্গার অভিশাপ থেকে মুক্ত হয়েছে দেশের উত্তর জনপদ। শিল্পায়নের কারনে কর্মসংস্থান বাড়ায় মাথাপিছু আয় বেড়ে গেছে রংপুর অঞ্চলে। পরিসংখ্যানের দিক দিয়ে খুলনা এবং বরিশাল বিভাগের চেয়েও এগিয়ে রংপুর।

বিবিএস বলছে, গত দশ বছরে উত্তরাঞ্চলে গড়ে উঠেছে ১০ লাখ ছোট বড় শিল্প প্রতিষ্ঠান। কাজ পেয়েছে দেড় কোটি বেকার।

বড় পরিসরে এ এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে পঞ্চগড়ের চা আর পাথর শিল্প। উত্তরাঞ্চলের প্রায় প্রতিটি জেলারই শ্রমিক আছে এ দুটি শিল্পে।

Banglabid

গত দশ বছরে শিল্পনগরীর রূপ পেয়েছে এক সময়ের মঙ্গাকবলিত এলাকা নীলফামারী। গরু-মহিষের সিং ও হাড় থেকে বোতাম তৈরি, ফার্নেস অয়েল প্লান্ট, সিরামিক কারখানা, জুটমিলসহ অসংখ্য ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। রয়েছে রপ্তানী প্রক্রিয়াজাতকরণ এলাকা ইপিজেড। ব্যক্তিখাতেও বড় বিনিয়োগ হয়েছে।

শিল্প উদ্যোক্তা ফারুক হোসেন বলেন, আমরা যখন কোন কল কারখানা করি তখন খুব সহজেই শ্রমিক পেয়ে যাই। ঢাকার চেয়ে জায়গার দাম অনেক কম।

মঙ্গা নেই রংপুর আর কুড়িগ্রামেও। বড় শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি এ দুটি এলাকায় বাড়ি ভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ড বেড়েছে।

Reneta

সরকারী হিসেবে গত দশ বছরে এ দুটি এলাকায় গড়ে উঠেছে প্রায় ৬৫ হাজার কুটির শিল্প, সাড়ে ১২ হাজার ক্ষুদ্র শিল্প, ২ টি স্পিনিং মিল, ৫ টি জুট মিল, ৩ হাজার গবাদি পশুর খামার, সাড়ে ৪ হাজার দুগ্ধ খামার ও  ৪ হাজার মুরগির খামার।

স্থানীয় শ্রমিকরা বলেন, আগে আমাদের এখানে কোন কোম্পানি ছিলো না। আমরা বেকার ছিলাম। এখন অনেক কারখানা হওয়াতে আমরা ভালো আছি। আগের থেকে অনেক পরিবর্তন হইছে।

কৃষির বহুমুখি উৎপাদন দারিদ্র কমাতে সহায়ক হয়েছে। আগে যেখানে বছরে দুবার ধান উৎপাদন হতো এখন সেখানে উৎপাদন হচ্ছে তিন থেকে চার বার। ফসলেও এসেছে বৈচিত্রতা।  

একজন কৃষক জানান, আগেতো ধান কম হইতো- দশ থেকে বারো মণ। এখন আরও বেশি হয়।

সব শেষ অর্থনৈতিক শুমারী অনুযায়ী উত্তরের জেলাগুলোতে এখন খাদ্য দারিদ্রের হার মাত্র ৫ ভাগ আর অনাহারে থাকার হার ৩ ভাগ। মাথাপিছু আয় হয়েছে ৭৮ হাজার টাকা।

অর্থনীতিবিদ খলিকুজ্জামান বলেন, আগে যখন কাজ থাকতো না তখন তারা অনেকটা দুর্ভিক্ষের অবস্থায় পরে যেতো। আর এটা বছরের পর বছর হওয়াতে তাদের স্বাস্থ্যের উপরও একটা প্রভাব পড়তো। আস্তে আস্তে স্বাস্থ্যটা খারাপ হয়ে যেতো। কাজ করতে পারতো না। এখন দেখা যাচ্ছে যে মঙ্গা নেই। কারণ ওখানে অনেক কাজ হয়েছে।

বিবিএসের হিসেব অনুযায়ী গত দশ বছরে উত্তরাঞ্চলে ১৪০ ভাগ হারে আর্থিক কর্মকান্ড বেড়েছে। এসব অগ্রগতির ফলে গত বছরের শেষে উত্তরের জনপদকে মধ্য আয়ের অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে সরকার। 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

স্কুলের সামনে ময়লার স্তূপ, ‘হ্যালো ডিসি’তে অভিযোগে সমাধান

আগস্ট ১০, ২০২৬

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT