চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মজীবী নারীদের জন্য শিল্পা শেঠির ফিটনেস টিপস

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
১২:১৫ অপরাহ্ন ০৯, মার্চ ২০১৭
লাইফস্টাইল
A A

শিল্পা শেঠির ফিটনেস নিয়ে আগ্রহের কমতি নেই তার ভক্ত আর দর্শকদের মধ্যে। সম্প্রতি তিনি ওয়েবসাইটে তার ফিটনেস রুটিন শেয়ার করেছেন। আর তা এরইমধ্যে ইন্টারনেটে সাড়া ফেলেছে। বাহু, কাঁধ, হাতের সাধারণ কিছু ব্যয়াম তিনি শেয়ার করেছেন এখানে।

তিনি বলেন, ‘এই রুটিন তাদের জন্য, যারা মূলত কর্মজীবী নারী। কাজের ফাঁকে তারা সময় পান না জিমে অথবা পুষ্টিবিদের কাছে যাবার। কিন্তু তাদের হাতে সময় থাকে, যা সহজেই কাজে লাগিয়ে সুন্দর ফিটনেস ধরে রাখা সম্ভব।’

শিল্পা শেঠি একটি বইয়ে তার খাবার রুটিন শেয়ার করেছেন। বইয়ের নাম ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ডায়েট’।

শিল্পা বলেন, আমরা কাঁধ, হাত, কবজি—এগুলো নিজেরাই সামান্য ব্যায়ামের মাধ্যমে ঠিক রাখতে পারি। আর এসবের জন্য আলাদাভাবে কোন সময় নয় বরং চলাফেরার পথেই তা সেরে নিতে পারি।

 

শিল্পা খুব স্বাচ্ছন্দ্য নিয়ে বলেছেন, ‘আমি মূলত হ্যাপি থাকি আমার খাবার নিয়ে। আমি মনে করি যা খাচ্ছি, তা সঠিক খাচ্ছি। আর আমার মনটাকে প্রফুল্ল রাখতে চেষ্টা করি।’

শিল্পা শেঠি
Reneta

এছাড়া তিনি ইয়োগার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, ‘এটি শরীর ও মন উভয়কেই ভালো রাখে।’

তিনি ইয়োগার পর দশ মিনিট মেডিটেশন করার প্রতি গুরুত্ব দেন। তিনি খাদ্য তালিকায় প্রোটিনের পরিমাণের ওপর গুরুত্ব দেন। নিয়মিত ডিম খাওয়ার পরামর্শ দেন। গর্ভধারণের পরবর্তী সময়েও সঠিক খাদ্যাভাস গড়ে তোলা এবং শরীরচর্চার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। সকালে নাস্তার টেবিলে লেবু গরম জল রাখেন তিনি।

এছাড়া সারাদিনে নানা ধরণের ফলের জুস খান। এসবের মধ্যে রয়েছে-পেঁপে, অ্যালোভেরা, ডালিম, আমলকি, শসা এবং বিভিন্ন ধরনের শাকপাতার জ্যুস। দুধ চা খেতে ভালবাসেন তিনি। দুপুরের খাবারে শর্করা আইটেম রাখতে পছন্দ করেন। এর মধ্যে রয়েছে ব্রাউন রাইস, পাস্তা, ব্রেড। আর রান্নার সব আইটেমই তৈরি করা হয় জলপাইয়ের তেল দিয়ে। খাবার শেষে একটুকরা গুড় খেতে পছন্দ করেন। রাতের খাবারের তালিকায় থাকে সবজি, সালাদ, স্যুপ। আর রাতের খাবার সেরে ফেলেন ঘুমাতে যাবার প্রায় তিন ঘন্টা আগেই। এনডিটিভি।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT