চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় যে পণ্যের চাহিদা বেড়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২০
আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস মহামারি বাড়ার সাথে সাথে অনেক খুচরা ব্যবসায়ীরা ধ্বংসের সম্মূখীন হয়েছেন। তবে এই সময়ে কয়েকটি পণ্যর চাহিদা খুব বেড়েছে।

বাড়িতে আটকে থাকায়, তাদের মন এবং দেহকে সক্রিয় রাখতে তারা ভাল খাওয়া এবং সতেজ রাখতে নানা উপায় অবলম্বন করছে। ফলে মানুষের কেনা কাটায় এসেছে ভিন্নতা। যার প্রভাব পড়েছে বাজার ব্যবস্থার উপর। বেড়েছে কয়েকটি পণ্যর চাহিদা।

বিবিসি জানিয়েছে, করোনার প্রভাবে মোট ছয়টি পণ্যের ব্যাপক চাহিদা বেড়েছে।

বাইসাইকেল
ব্যায়ামের জন্য হোক বা ভ্রমণের নিরাপদ উপকরণের জন্য বাইসাইকেলের বিক্রি বেড়েছে। ফোলডিং বাইসাইকেল কোম্পানির নির্বাহী প্রধান উইল বাটলার-অ্যাডামস বলেন: মানুষ স্বাধীনভাবে চলাফেরার ভাবনা থেকেই বাইসাইকেল কিনছে। আমার ধারণা, যুক্তরাজ্যে এই বাইসাইকেলের বিক্রি ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে লন্ডন সাইকেল ওয়ার্কশপটি সাধারণের চেয়ে দ্বিগুণ ব্যস্ত, গণপরিবহন এড়াতে বা গ্রাহকরা পুরানো বাইসাইকেল মেরামত করছে।

খুচরা বিক্রেতা হাফর্ডস বলেন: মানুষ এখনও বাইরে যেতে পারছে না তারা বাড়ির অভ্যন্তরে অনুশীলন করতে বাইসাইকেল কিনছে। এজন্য অনুশীলন বাইকের বিক্রয় বৃদ্ধি হয়েছে।

Reneta

মিন্টেলের বাজার গবেষণা থেকে টবি ক্লার্ক বলেছেন, হোম ব্যায়াম সরঞ্জামের সত্যিকারের বিক্রয় বেড়েছে কারণ মানুষ এখন জিমে যেতে পারছে না। তাই এই সময়টা বাসায় দেওয়ার চেষ্টা করছে।

আউটডোর এবং ইনডোর গেমস
গেমস সরবরাহকারী অ্যান্ডি ব্রেসফোর্ড বলেন: আউটডোর টেবিল টেনিস টেবিলের পুরো স্টক বিক্রি হয়েছে এবং এই সপ্তাহে কিছু অগ্রিম বিক্রির অর্ডার আছে।

আমি গত সপ্তাহে ১২৪টি টেবিল বিক্রি করেছি, গত বছর একই সপ্তাহে আমি মাত্র ১৫টি বিক্রি করেছিলাম।

বাড়ির বাগান আইটেম
জাস্টসিডের ফিল জোন্স বলেন: বাড়ির আঙ্গিনায় ফলানো উদ্ভিদের বীজ বিক্রি বেড়েছে। গাজর, লেটুস, মটরশুটি এবং টমেটোর চাহিদা বেড়েছে।

সবচেয়ে বড় দু’টি বীজ কোম্পানি মার্শালস এবং সুতানস ফোনের উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছে।

আরেক খুচরা বিক্রেতা ফ্রাঞ্চি বীজ লোকজনের আতঙ্কে বাড়তি ক্রয় করার ফলে তাদের ওয়েবসাইটটি অস্থায়ীভাবে ডাউন করে দিয়েছে।

পড়ার বিষয়
মানুষের কাছে এই মুহূর্তে জনপ্রিয় আরেকটি বিষয় হলো একটি ভাল বই। সম্ভবত আশ্চর্যজনকভাবে, মহামারিগুলোর কাল্পনিক বইয়ের খুব চাহিদা বেড়েছে।

যুক্তরাজ্যের অ্যামাজনে সপ্তাহের সর্বাধিক বিক্রি হওয়া বইয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডিন কোন্টজের ‘দ্য আইজ অফ ডার্কনেস’ বইটি। যদিও এটি ১৯৮১ সালে লেখা হয়েছিল। বইটিতে উহান-৪০০ নামক একটি ভাইরাসের বর্ণনা রয়েছে, যা করোনা ভাইরাস সম্পর্কে একটি অস্বাভাবিক ভবিষ্যদ্বাণী বলে মনে করা হয়।

আরেকটি উপন্যাস যা ভাল বিক্রি হচ্ছে, ফরাসী লেখক অ্যালবার্ট ক্যামাসের প্লেগ। যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা পেঙ্গুইন বলেছে: ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এর বিক্রি গত বছরের তুলনায় ১৫০ শতাংশ বেশি ছিল এবং বইটি পুনরায় মুদ্রণ করা হচ্ছে। ফ্রান্স ও ইটালিতেও এর বিক্রি ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

ইলেকট্রিক পণ্য
সুপার মার্কেটের মালিকরা বলেছেন: মজুদ সংগ্রহের ভিড় শুরু হওয়ার আগে বাড়িতে সম্মিলিতভাবে ১ বিলিয়ন ডলারের বেশি খাবার মজুদ করা হয়েছে।

খাবারগুলো সংরক্ষণ করার জন্য ফ্রিজের কেনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

বাসায় কাজ করার জন্য ল্যাপটপের পাশাপাশি অফিসের সরঞ্জামগু কেনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বাড়িতে কাজের জন্য ল্যাপটপ, প্রিন্টার, টিভি, গেমিং কনসোল এবং হোম লাইভিং ফ্রিজ, কিচেন অ্যাপ্লায়েন্সেস বিক্রয় ২৩ শতাংশ বেড়েছে।

কফি
কফির চাহিদা দ্বিগুণ হওয়ার কারণে এটি মোকাবেলায় আরও কর্মী নিয়েছে কফি বিক্রির প্রতিষ্ঠান রেভ কফি।

ব্যবসা পরিচালনা কারী ভিকি বলেন: মানুষ তাদের অফিসে সরবরাহের জন্য আমাদের কফি কিনতো, এখন তারা ঘরে বসে এটা নিচ্ছে।

একটি অনলাইন কফি প্রতিষ্ঠানের মালিক বলেছেন: আমরা বড়দিনের মতোই ব্যস্ত, আমরা দ্বিগুণ বিক্রি করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনার প্রভাববিশ্ব বাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT