চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় এমন সুখবর অব্যাহত থাকবে কি?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৩৫ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A

করোনা ভাইরাস বিশ্বজুড়ে যখন মহামারী হিসেবে দেখা দিয়েছে, তখন বাংলাদেশে অন্তত একটা সুখবর পাওয়া গেল। গত ৮ মার্চ দেশে তিনজন করোনা রোগী পাওয়ার ঘোষণা দেয়া হলেও শেষ পর্যন্ত আক্রান্ত তৃতীয় ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর এই সময়ে এমন ঘোষণা কিছুটা হলেও স্বস্তির। পৃথিবীর সব প্রান্তে এমন ঘোষণা আসুক, এটাই এখন বিশ্ববাসীর একমাত্র চাওয়া। শিগগিরই করোনা মোকাবেলা করে বিশ্ব আবার পূর্বের জায়গায় ফিরে যাবে বলে আমরা আশা করি।

তবে আমরা বরাবরের মতো এখনও বলতে চাই: এমন সুখবরে আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই। কারণ, ইউরোপ-আমেরিকাসহ উন্নত বিশ্ব এখনও করোনা ভাইরাসে নাকাল। তারা প্রতিনিয়ত সর্বাত্মক যুদ্ধ করে যাচ্ছে এ ভাইরাসের বিরুদ্ধে। বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের খবরে প্রথম দিকে অনেক সচেতনতা লক্ষ্য করা গেলেও সুস্থতার খবরে তার কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে।

এমনকি ইটালি থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক একটি এয়ারলাইন্সের শেষ ফ্লাইটে বাংলাদেশে শতাধিক বাংলাদেশির আচরণে সচেতনতার অভাবের বিষয়টি আরও প্রকাশ্যে এসেছে। এজন্যই হয়তো আইইডিসিআর’র পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে সতর্কতা জারি করতে হয়েছে। তিনি জানিয়েছেন: ‘করোনা ভাইরাস প্রতিরোধে যাদের কোয়ারেন্টাইনে থাকার কথা তারা সরকারের সহানুভূতিশীল পরামর্শ অমান্য করলে সংক্রামক রোগ আইন প্রয়োগ করা হবে।’ ইটালি ফেরত প্রবাসী বাংলাদেশিসহ বিদেশ থেকে আসা সব নাগরিকের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলকে আরও কঠোর হতে হবে। এর কোনো বিকল্প নেই।

আমরা মনে করি, মানুষ থেকে মানুষে ছড়ানো করোনা ভাইরাসের এ সময়ে সবাই মিলে একসঙ্গে ভূমিকা না রাখলে ভাইরাস প্রতিরোধ বা মোকাবেলা করা সম্ভব হবে না। সুতরাং এসময় কোনো পক্ষেরই দায়িত্বজ্ঞানহীন আচরণ ও কথা কাম্য নয়। আক্রান্ত তিন রোগীর ভাইরাস নেই এমন খবরে আত্মতৃপ্তির বদলে সবাইকে আরও সচেতনভাবে পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসতে আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT