চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আক্রান্ত হয়ে রূপালী ব্যাংকের ডিজিএম’র মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ১৫, মে ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম ) সহিদুল ইসলাম খান মারা গেছেন। রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তি‌নি মারা জান। মৃত্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৪৯ বছর।

শুক্রবার রা‌ত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. এহতেশামুজ্জামান।

মো. এহতেশামুজ্জামান জানান, সহিদুল ইসলাম ব্যাং‌কের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগে কর্মরত ছি‌লেন। করোনায় আক্রান্ত হ‌য়ে তি‌নি গত ৩০ এ‌প্রিল কুয়েত মৈত্রী হাসপাতালে ভ‌র্তি হন। আজ‌ সন্ধ্যা সা‌ড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর। তি‌নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী ছাত্র ছি‌লেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হ‌য়ে মোট তিনজন ব্যাংকার মৃত্যুবরণ করে‌ছেন। এর আগে দি সিটি ব্যাংকের আরও দুইজন মারা গেছেন। তা‌দের ম‌ধ্যে গত মঙ্গলবার ১২ মে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু সাঈদ না‌মের এক কর্মকর্তা মারা যান। তিনি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসা‌বে কমর্রত ছি‌লেন। আর ২৬ এপ্রিল ব্যাংকটির মানবসম্পদ বিভাগে মুজতবা শাহরিয়ার নামের এক কর্মকর্তা মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT