চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার কারণে অর্থনৈতিক সংকটে জাপান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনা মহামারীর কারণে অর্থনৈতিক সংকটে পড়েছে জাপান। বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির এ দেশটি বছরের দ্বিতীয় প্রান্তিকে গত বছরের তুলনায় মোট দেশজ উৎপাদন কমেছে ২৭ দশমিক ৮ শতাংশ।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনার আগেই বছরের শুরুতেই সংকটে ছিল জাপানের অর্থনীতিতে। এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধি পূর্বের চেয়ে কমেছে ৭.৮ শতাংশ যা দেশটির ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পতন। এপ্রিল থেকে জুন মাসে জিডিপির এ হ্রাসকে আশঙ্কার অনেক বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা।

দেশটির অর্থনৈতিক এ দুর্দশার অন্যতম কারণ হিসেবে ভোক্তা ব্যয় ব্যাপক কমে যাওয়া এবং রপ্তানি বাণিজ্য হ্রাস পাওয়াকে উল্লেখ করা হয়েছে।  বিশ্বব্যাপী বাণিজ্য মহামারির কবলে পড়ায় রপ্তানিও তীব্র হ্রাস পেয়েছে জাপানে।

নতুন পরিসংখ্যান অনুযায়ী, টানা তিন প্রান্তিকে সংকোচন হয়েছে দেশটির অর্থনীতিতে, যা ১৯৫৫ সালের পর থেকে সবচেয়ে খারাপ অবস্থান। গত বছর বিক্রয় কর ১০ শতাংশ বাড়ানো এবং ঘূর্ণিঝড় হাগিবিসের কারণে অর্থনীতি এ সংকটে পড়ে।

বিশ্লেষকেরা বলছেন, করোনার কারণেই অর্থনৈতিক এ সংকট সৃষ্টি হয়েছে। লকডাউন না থাকলেও বেশির ভাগ মানুষ বাসায় অবস্থান করছে এবং খরচ কমিয়ে দিয়েছে। মে মাসেই লকডাউন উঠিয়ে নিলেও মানুষের মধ্যে করোনার আতঙ্ক রয়েছে। যার প্রভাব পড়েছে অর্থনীতিতে।  

Reneta

অনেক বিশ্লেষক মনে করেন, সামনের মাসগুলোয় অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। এ জন্য করোনার সংকট মোকাবিলায় অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন করোনা সময়ে অর্থনীতির যে সংকটে পড়েছিল তা কাটিয়ে এপ্রিল-জুনে ৩.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনৈতিক সংকটকরোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT