চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনামুক্ত দেশগুলো কতটা লাভবান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২০
আন্তর্জাতিক
A A

বিশ্বের প্রায় সব দেশের মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। এক্ষেত্রে ব্যতিক্রম মাত্র ১০টি দেশ। যে দশটি দেশ এখনো করোনামুক্ত: প্যালাও, মাইক্রোনেশিয়া, মারশ্যাল আইল্যান্ড, নাওরু, কিরিবাতি, সলোমন আইল্যান্ড, টুভালু, সামোয়া, ভানুয়াতু, টংগা। মহামারির সময়ে ব্যতিক্রমী এই দেশগুলোতে এখন কী চলছে?

এই দশ দেশের একটি প্যালাও। ১৯৮২ সালে সেখানে প্যালাও হোটেল চালু করা হয়। সমুদ্রবেষ্টিত দেশটির অর্থনীতি সে সময় থেকে পর্যটন শিল্প দিয়েই চাঙ্গা হয়েছে। ২০১৯ সালে দেশটিতে ৯০ হাজার পর্যটক সফর করেছেন। যে সংখ্যা দেশটির মোট জনসংখ্যার ৫ গুণ। আইএমএফ এর পরিসংখ্যান অনুযায়ী প্যালাও এর জিডিপির ৪০% অর্জিত হয়েছে পর্যটন শিল্প থেকে। কিন্তু সেই পরিস্থিতি ছিলো করোনা মহামারীর আগে।

গত মার্চ থেকে প্যালাও এর সীমান্ত বন্ধ রয়েছে। দেশটির একজন নাগরিকও করোনাভাইরাসে সংক্রমিত হয়নি।  কিন্তু কোভিড১৯ দেশটিকে তছনছ করে দিয়েছে।

Banglabid

মার্চ মাস থেকেই বন্ধ আছে ‘দ্যা প্যালাও হোটেল’।  কেবল হোটেলটি নয়, রেস্তোরাঁগুলোও বন্ধ আছে।  সুভেনির শপগুলো বন্ধ। একটিমাত্র হোটেল খোলা আছে বিদেশফেরত নাগরিকদের কোয়ারেন্টাইনে রাখার জন্য।

প্যালাও হোটেলের ম্যানেজার এবং মালিকদের একজন ব্রায়ান লী।  তিনি জানালেন মহামারির আগে হোটেলের ৫৪টি কক্ষের বেশীরভাগেই পর্যটক থাকতেন। ছোট্ট এই দেশেটির নাগরিকরা তো আর হোটেলে থাকতে আসবেন না।

হোটেলটিতে কর্মী সংখ্যা ২০ জন। তাদের সবাইকে বেতন দেয়া হচ্ছে। তবে তাদের কর্মঘণ্টা কমানো হয়েছে। ব্রায়ান জানান, এ পরিস্থিতি এভাবেই থাকলে বড়জোর ৬ মাস টিকে থাকা সম্ভব। এর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে তাকে সব বন্ধ করে দিতে হবে।

Reneta

এসব কিছুর জন্য ব্রায়ান সরকারকে দায়ী করছেন না। সরকার তার নাগরিকদের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। নানান পদক্ষেপ নিয়ে নাগরিকদের করোনাভাইরাসমুক্ত রেখেছে।

সম্প্রতি সরকার ঘোষণা দিয়েছে, আগামী এক সেপটেম্বর থেকে আকাশপথে জরুরি যোগাযোগ আবার চালু করা হবে।

ব্রায়ান মনে করেন, এখন সবকিছু চালু করা উচিত। নিউজিল্যান্ড বা এ ধরণের দেশগুলোর সঙ্গে আকাশ পথে যোগাযোগ শুরু করা যেতে পারে। তা ছাড়া দেশটির কারোই বেঁচে থাকার উপায় থাকবে না।

করোনাভাইরাসমুক্ত আরেকটি দেশ মারশ্যাল আইল্যান্ড। প্যালাও এর মতো এ দেশটিও করোনা প্রভাবমুক্ত থাকতে পারেনি। গত কয়েক মাসে এ দেশেরও পর্টন শিল্প ধ্বংসের মুখে। দেশটির ৭শ’র বেশী চাকরী থেকে কর্মী ছাঁটাই হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব চাকরীর ২৫৮টি পর্যটন সেক্টরে।

মহামারির সময়ে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল পর্যটন শিল্প ধ্বংস হচ্ছে তা নয়।  মারশ্যাল আইল্যান্ডের অর্থনীতি প্যালাও এর মতো পর্যটন নির্ভর নয়। তাদের সবচেয়ে বড় শিল্প মাছ শিকার। কোভিডমুক্ত রাখতে অন্য দেশের জাহাজগুলোকে সেদেশের বন্দরে ভীড়তে অনুমতি দেয়া হয়নি। জ্বালানী তেলবাহী বা অন্য পণ্যবাহী জাহাজও তাদের বন্দর ব্যবহারের অনুমতি পায়নি।

স্বাভাবিকভাবেই এসব নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে অর্থনীতিতে। মাছ রপ্তানী ৫০% কমে গিয়েছে।

মূলকথা হলো, করোনাকে সীমানার বাইরে রাখা সম্ভব হচ্ছে কিন্তু এর সঙ্গে যুদ্ধে টিকে থাকা যাচ্ছে না। কোন না কোনভাবে করোনা আঘাত হেনে যাচ্ছে। সীমানা বন্ধ করার পর দরিদ্র দেশগুলো আরো দরিদ্র হচ্ছে। তারপরও এসব দেশের অনেক নাগরিক চায় না সীমানা খুলে দেয়া হোক। তারা আরো দীর্ঘ সময় আর্থিক কষ্ট মেনে চলতে রাজি আছেন। তারপরও করোনায় আক্রান্ত হতে চান না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকরোনামুক্তকোভিড১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এন্ড্রু কিশোরকে নিয়ে ভুয়া খবরের ছড়াছড়ি, মুখ খুললেন স্ত্রী

পরবর্তী

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৪৮৫, মৃত ৪২

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৪৮৫, মৃত ৪২

মুক্তিযোদ্ধা

এ ধরণের ঘটনা মোটেও কাম্য নয়

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT